admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২০ ৯:৪৪ অপরাহ্ণ
মোঃপজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ ২২ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা পরিষদ প্রাংগনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের আহবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার সকল কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে এই মহড়া প্রদর্শন করা হয়।অগ্নিকাণ্ড দেখা দিলে নিজে এবং মুল্যবান সম্পদ রক্ষা কিভাবে করা যায় সে বিষয়ে হাতে কলমে দেখানো হয়।প্রত্যেকটি কার্যালয়ের ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়।