হোম
অপরাধ

ঠাকুরগাঁও’য়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যে চলছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২০ ৬:৫৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁও'য়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যে চলছে-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অব্যবস্থাপনা আর অনিয়মের মধ্যে চলছে ঠাকুরগাঁওয়ের পরিবার পরিকল্পনা কার্যক্রম। জেলা কার্যালয়সহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোর কাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে। ভ‚ক্তভোগীদের অভিযোগ প্রতিনিয়তই নিম্নমুখী হচ্ছে সেবার মান। কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মা, শিশুসহ স্থানীয়রা।জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায় সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা রেখে রোগীদের সেবা দিয়ার কথা। কিন্তু বাস্তবে এর চিত্র সম্পূন্ন ভিন্ন। জেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সরোজমিনে গিয়ে দেখা যায় ৩ টার পরিবর্তে অফিস বন্ধ হয়েছে দুপুর ১২টায়।

আবার কোথাও ৯টায় অফিস না খুলে খুলছেন ১০-১১টায়। আবার কোথাও দেখে মনে হয়েছে স্বাস্থ্য কেন্দ্র নয় যেন মটরসাইকেল গ্যারেজ। পরিবার পরিকল্পনা কর্মীদের মাঠে থাকার কথা থাকলেও বেশীর ভাগ কর্মীকেই মাঠে পাওয়া যায়নি। একই চিত্র শুধু ইউনিয়ন পর্যায় নয় জেলা পর্যায়েও। জেলা কার্যালয়ে কয়েদিন গিয়েও পাওয়া যায়নি হিসাব বিভাগের কোন কর্মকর্তাকে। জেলা কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন জেলা অফিসে জনবল সংখ্যা ১৯ জন। উপস্থিত থাকেন মাত্র ৭-৮ জন। আবার হিসাব বিভাগের লোকজন মন চাইলে আসেন, না চাইলে আসেন না। তারা বছরের প্রায় সময় যখন বেতন ভাতা নিতে হয় তখন আসেন।

নারগুন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নূরে আক্তার বানু দুপুর ১২টায় বন্ধ করে বাড়িতে চলে যাচ্ছিলেন এমন সময় তার কাছে এখন কয়টা বাজে জানতে চাইলে বলেন দুপুর ১২টা। এখনই কেন বন্ধ করেছেন? অফিসে কেউ নাই। রোগীও আসে না, এই জায়গায় একাই থাকতে ভয় লাগে। নারগুন পরিবার পরিকল্পনা পরিদর্শক শামীমের হাজিরা খাতাতেও স্বাক্ষর পাওয়া যায়নি। মুঠোফোনে (০১৭২১৭৮৮৪৭২) একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। এফডাবিউএ সুলতানা বেগমের সাথেও মুঠোফোনে (০১৭১৮৪৮৪২৭৭) যোগাযোগ করে পাওয়া যায়নি।

শিবগঞ্জ (জামালপুর) উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নৈশপ্রহরীর কাছে অফিস দেরিতে খোলার বিষয়ে জানতে চাইলে বলেন আমি তো রাতেও ডিউটি করি, সে জন্য খোলতে দেরী হলো। পরিবার পরিকল্পনা পরিদর্শক হারুন অর রশীদদের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি প্রশিক্ষণে আছি। এফডাবিøউএ শাহেদা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন আমি শহরে এসেছি। আপনি কি ছুটি নিয়ে গেছেন ? না । আমার ব্যক্তিগত কাজে এসেছি।

সালন্দর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক জীবন দেবনাথের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি প্রশিক্ষণে আছি। নারগুন গ্রামের রোজিনা বেগম বলেন আগে পরিবার পরিকল্পনা থেকে মহিলা কর্মী আসতো। এখন কেউই আসেন না। ফলে অনেক মা বিভিন্ন রকম সমস্যায় ভ‚গছেন এবং স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে মায়েরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। একই কথা বলেন হাসিনা, রহিমাসহ অনেকে।

জামালপুর ইউনিয়নের পারপুগী গ্রামের রাহেলা বেগম বলেন পরিবার পরিকল্পনা কর্মীদের দেখাই মিলে না। ভগতগাজী গ্রামের রেনুবালা বলেন মায়েদের সমস্যা গুলো আগে পরিবার পরিকল্পনা কর্মীদের কাছে বলতে পারতাম এখনতো আসেই না। যার কারনে বিভিন্ন জনে বিভিন্ন সমস্যায় ভ‚গছেন। চরঙ্গী এলাকার আনোয়ার ক্ষোভ করে বলেন সরকারি হাসপাতালে আর আসবো না, ডাক্তার নাই, ডাক্তার পাওয়া যায় না, ঔষধ পাওয়া যায় না। শীবগঞ্জ বাজার এলাকার আক্তার আলী বলেন এদের কোন টাইম টেবিল নাই, কখনও ১০টা, কখনও ১১টায় আবার কখনও ঠিক নাই। সময়মতো খোলে না। রোগীও আর আগের মতো আসে না। সেবাও পায় না।

ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল কামাল বলেন পরিবার পরিকল্পনার জন্ম হয়েছে জনসংখ্যা সীমিত রাখার জন্য। মানুষের চাহিদার সাথে পরিবার পরিকল্পনা কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। সময়ের আগে বন্ধের বিষয়টি কমন নয়। ছুটি না নিয়ে যাওয়াটা ব্যক্তিগত ব্যাপার এর দায় তাকেই নিতে হবে। কর্মী সংকট প্রকট। কর্মী সংকট থাকার কারনেও কার্যাক্রম কিছুটা ব্যাঘাত ঘটছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 12 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক