admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে ইসলাম পরিবহন নামের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুল হামিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। ১৮ জানুয়ারি মঙ্গলবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২৯ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার ধোদা মোহাম্মদের ছেলে। এ ঘটনার পর বিুদ্ধ লোকজন রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে।
এতে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের মধ্যস্ততায় পরিস্থিত শান্ত হয়। বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। হামিদের ছোট ভাই রশিদুল বলেন, সকালে আমার ভাই কাজের উদ্দেশ্যে বের হয়েছিল। পথে পেছন দিক থেকে একটি গাড়ি এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্য হয়।
পরিবারের একমাত্র উপার্জনম ব্যক্তি ছিলেন তিনি। তার অসময়ে চলে যাওয়ায় আমাদের কী হবে জানি না। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে ইসলাম পরিবহণ নামে বাসটি পঞ্চগড়-তেঁতুলিয়ার উদ্দেশে ছেড়ে আসে। ঠাকুরগাঁও শহরে প্রবেশকালে চালক গাড়ীটির গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এ দুর্ঘটনা ঘটে।