হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে দিনমজুরকে মারধর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর, আদালতে মামলা!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২২ ৬:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃচোর অপবাদ দিয়ে জোতিষ বর্মণ (৩২) নামে এক দিনমজুরকে পিটিয়ে জখম করে ইউপি সদস্যের উপস্থিতিতে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে উঠেছে বিনয় চন্দ্র বর্মণ গ্যাং এর বিরুদ্ধে। এঘটনায় গত ১৮ আগস্ট ঠাকুরগাঁও আদালতে বাদি হয়ে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর ভাই জগেন বর্মণ (৩০)। জোতিষ বর্মণ সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর এলাকার ধীরেন বর্মণের ছেলে আর অভিযুক্ত বিনয় গ্যাং একই এলাকার বাসিন্দা। মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে জোতিষ রাস্তায় হাটতে বের হন। এ সময় বিনয় চন্দ্র বর্মণ (৩৮) , ললিত চন্দ্র বর্মণ (৩২), রবীন বর্মণ (জাম্বু) (২৮), গৌরাঙ্গ বর্মণ (৩৫), হ্নতিক বর্মণ (২০) ও ছোরহাব উদ্দীন (৪০) চোর অপবাদ দিয়ে লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র দিয়ে জোতিষকে এলোপাথারি মারধর করে।

এসময় জোতিষের পায়ের গোড়ালী ফেটে রক্ত বের হতে থাকে। জোতিষ মাটিয়ে পড়ে গেলে বিনয় গ্যাং তাকে গাছে বেঁধে রাখেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী বাঁধা দিতে আসলে অভিযুক্তরা তাদেরকেও বিভিন্ন ভাবে ভয়ভীত দেখায়। গড়েয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আব্দুর রউফ’র উপস্থিতিতে ৩০০ টাকার নন জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্পে জোর করে জোতিষ তার বাবা ও দুই ভাইয়ের স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়। তবে মারধরের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে বা থানায় মামলা করতে গেলে ফাঁকা স্ট্যাম্প ব্যবহার করে চাঁদাবাজির মামলার হুমকি দেয় বিনয় গ্যাং। জোতিষ গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান তার পরিবারের লোকজন। পরে সুস্থ্য হয়ে জোতিষের ভাই জগেন বর্মণ আদালতে একটি মামলা দায়ের করেন।

জোতিষের বাবা ধীরেন বর্মণ বলেন, আমার ছেলে রাজমিস্ত্রীর কাজ করে, সে চোর নয়। কি অপরাধে আমার ছেলেকে লোহার রড দিয়ে মারলো? বাড়িতে বিদ্যুৎ না থাকায় সে রাস্তায় হাটাহাটি করছিলো এটাই কি তার দোষ?। ৫/৬ জন মিলে আমার ছেলেটাকে মারপিট করলো। আমার কাছে ফাঁকা স্টাম্পে সই নিয়ে বলে বেশি বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় ফাঁসায় দিবো। ছেলেটা এখনো সোজা হয়ে দাড়ায় থাকতে পারে না। আমরা গরিব বলে কি কোন বিচার পাবো না? প্রশাসনের কাছে অনুরোধ সই করা ফাঁকা স্ট্যাম্পে গুলো আমাকে উদ্ধার করে দেয়। আর আমার ছেলেকে যারা অমানুষের মতো মারছে তাদের বিচার উপরওয়ালায় করবে।

এব্যাপারে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগ করলে তাদের কারো সাথে কথা বলা সম্ভাব হয়নি। এ বিষয়ে ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, আমি ঘটনাস্থানে গিয়ে জানতে পারি জোতিষ বর্মণকে চোর সন্দেহ আটক করে স্থানীয় কিছু যুবক। পরে ৩০০টাকা মূল্যের ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রইছ উদ্দিন সাজুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, শুনেছি জোতিষ বর্মণ নামে এক ব্যক্তি মারধর করা হয়েছে। তবে ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নেওয়ার বিষয়টি আমি জানি না। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামা হোসেন জানান, চোর সন্দেহে জোতিষ বর্মণকে মারধরের বিষয়টি এখন জানলাম। ভুক্তোভোগী বা তার পরিবারের কেউ থানায় অভিযোগ নিয়ে আসেননি। যেহেতু তারা আদালতে মামলা করেছে। আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 4 hours আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 5 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 17 hours আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 19 hours আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 24 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক