admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুন, ২০২০ ৬:০৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও’য়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও অর্থ প্রদান করেন সদর নির্বাহী অফিসার। কালবৈশাখী ঝড়ে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আরাজী পোস্তমপুর গুচ্ছগ্রামে ৪টি ঘর ক্ষতিগ্রস্থ হয় মোঃ হজরত (৪৯), মোঃ মোকসেদ (৩৬), মোছা খোতেজা (৩১) ও মোছা জমিলা (৬৫) তাদের প্রত্যেককে ২ বান টিন ও নগদ ৬ হাজার টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

ত্রান বিতরণঃ আজ সদরে জগন্নাথপুর ইউনিয়নে করোনা আক্রান্ত রোগীর জন্য শুকনো খাবার চাল, ডাল, তেল, লবন, চিনি, নুডুলস, চিড়া প্রেরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। তাছাড়া তিনি রহিমানপুর ইউনিয়নে ৫টি লকডাউনকৃত পরিবারের জন্যও ত্রানের খাবার পৌছে দেন।