admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২১ ৮:০৪ অপরাহ্ণ
লামিয়া আক্তার, ঠাকুরগাঁও রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে জাতীয় সাংবাদিক সংস্থা নেতৃবৃন্দ’র সাথে মতবিনিময়। ৩১অক্টোবর রবিবার সন্ধ্যার আাগে ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা কমিটির নেতৃবৃন্দ’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় সহ-সভাপতি আলমগীর গণি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম, সহকারী মহাসচিব মুহাম্মাদ আবু মুসা, ঠাকুরগাঁও জেলা কমিটির যুগ্ম সম্পাদক মনসুর আহাম্মেদ, আখতারুজ্জামান, প্রচার সম্পাদক রায়হানুর ইসলাম, সদস্য ওয়ারিসুল ইসলাম, পূর্নভবা বিএম কলেজের প্রভাষক মোকলেছুর রহমানসহ অন্যান্যরা।