admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় দুবৃত্তদের ছুরিকাঘাতে গরুতর আহত হয় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রয়েল বড়ুয়া। ১৫ অক্টোবর শুক্রবার রাতে গুরুতর আহত অবস্থায় প্রথমে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুরে রেফার্ড করা হয়। এ ঘটনায়
রিভার ভিউ হাই স্কুলের পিছনে বসবাসকারী রিয়াজ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যদর্শীরা জানায়, সন্ধায় শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২ গ্রুপে সংঘর্ষ লাগে। এ সময় রয়েল বড়–য়া মারপিট থামাতে গেলে তার বুকের বাম অংশে ছুরিকাঘাত করা হয়। উপস্থিত মানুষজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার সুজন জানান, পেটের বাম পাশে ছুড়ি দ্বারা সোজা ভাবে আঘাত করা হয়েছে। অনেক রক্তরণ হয়েছে।
অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে রেফার্ড করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, এই ঘটনায় রিয়াজ নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত বাকি সকল দোষিদের আইনের আওতায় আনা হবে।