হোম
অপরাধ

ঠাকুরগাঁও’য়ে চলাচলে বাধা প্রদান, প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৪

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জুলাই, ২০২০ ১:১১ অপরাহ্ণ

Thakurgaon-Crime-mknewsbd

ফাইল ছবি

মামুনুর রশিদ(মামুন), ঠাকুরগাঁওঃ করোনা আতংকের মধ্যে রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চলাচলের বাঁধা, প্রতিবাদ করায় প্রতি পক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন গৃহবধু রানী (৪৫), স্বামী আব্দুল হামিদ (৫০) ও ছেলে আবু সিদ্দিক (২২)। প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হয়ে এখন জীবন মৃত্যু সজ্জায় রানী বেগম। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলা ৯ নং রায়পুর ইউনিয়নের ছেপড়ীকুড়া গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান, ছেপড়ীকুড়া গ্রামের বাসিন্দা হালিম উদ্দীনের ছেলে জসিম উদ্দীন তার নিজ ক্রয় কৃত জমির রাস্তা দিয়ে দীর্ঘ থেকে যাতায়াত করতো কিন্তু হঠাৎ করে গত ২৩/০৬/২০২০ ইং তারিখে একই গ্রামের বাসিন্দা মৃত.পিয়ার আলীর ছেলে জমিরুল ইসলাম (৩৫) রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করে। বিষয়টি জসিমউদ্দীন দেখলে এর প্রতিবাদ করে একপর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় জমিরুল রাস্তা নিজের দাবি করে পরিবারের বাকি সদস্য ভাই জাকিরুল (২৫),আব্দুল কাদের (৫৫) ও জমিরুল ইসলামের স্ত্রী সেলিনা আকতার (৩০) কে সাথে নিয়ে জসিম উদ্দীনের ছেলে মুন্না আলীর উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন মুন্না আলী। ঘটনাটি জসিম উদ্দীনের ভাই শুনলে ঘটনা স্থলে এসে মুন্নাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।

এ ঘটনার জেরে জসিম উদ্দীনের ভাতিজা আবু সিদ্দিক নিজ বাড়ীর সামনে ফুটানি বাজারে দাঁড়িয়ে থাকলে তাকে দেখে বিবাদি জমিরুল ইসলামের ছোট ভাই জাকিরুল ইসলাম (২৫) অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় আবু সিদ্দিক প্রতিবাদ করতে গেলে জাকিরুল উল্টো তাকে ধরে মারধর করে। পরে জাকিরুল তার ভাই জমিরুলকে জানালে জমিরুল নিজ বাড়ী থেকে লম্বা ধারালো ছুরি নিয়ে এসে আবু সিদ্দিক এর উপর হামলা চালায়। এ সময় বাদি জমিস উদ্দীনের ভাই আব্দুল হামিদ ও তার স্ত্রী রানী ঘটনা স্থলে সন্তান সিদ্দিককে বাঁচাতে গেলে জমিরুল এলোপাতাড়ি ছুরী দিয়ে আব্দুল হামিদ ও স্ত্রী রানী বেগমকে কুপাতে থাকে এবং জমিরুল ইসলাম লম্বা ছুরিটি চারপাশে ঘুরাতে থাকে। ঘটনাটি দৃশ্যমাণ হওয়ায় বাজারে লোকজন সবাই একত্রিত হয়ে জমিরুলকে ধাওয়া দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত আব্দুল হামিদ ও স্ত্রী রানীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পান দোকান সফিকুল ইসলাম, লিলি বেগম ও খলিলুর রহমান জানান, গত ২৩ তারিখ সন্ধ্যা ৬ টার সময় জমিরুল লম্বা ছুরি নিয়ে বাজারের মধ্যে এসে সিদ্দিক ও তার বাবা হামিদ এর উপর হামলা চালায় এ সময় আব্দুল হামিদের স্ত্রী আসলে তাকে ছুরি দিয়ে কোপাতে থাকে। আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম এক পর্যায়ে বাজারের সবাই একত্রিত হয় তাকে ধাওয়া দেই। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, জমিরুল মারাত্মক সন্ত্রাসী। তার ভয়ে আমরা কেউ কিছু বলতে পারি না। অভিযোগের বিষয়ে বিবাদী জমিরুল ইসলাম জানান, আমার পুকুরের পানি যাওয়া তারা বন্ধ করে দেয়। সে জন্য আমি রাস্তা বন্ধ করে দেই। তাদের উপর কোন হামলা করা হয়নি কিন্ত তিনি ছুরি নিয়ে বাজারের যাওয়ার কথাটি স্বীকার করেন। এ ঘটনায় জসিম উদ্দীন বাদি হয়ে গত ২৪/০৬/২০২০ ইং তারিখে ন্যায়বিচার ও হামলাকারীদের শাস্তি দাবিতে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করে। কিন্তু ৭ দিন পেরিয়ে গেলেও আসামিরা ধোঁরাছুয়ার বাইরে।

বাদি জসিম উদ্দীন জানান, আমরা সবাই আতংকের মধ্যে আছি। আমাদের বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি দেখনো হচ্ছে। মামলা তুলে নিতে বলা হচ্ছে। ঘটনার ৭ দিন পেরিয়ে গেলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা গরীব মানুষ হওয়ায় ন্যায় বিচার পাচ্ছি না। মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের কাছে আবেদন আমাদের সন্ত্রাস বাহিনীদের হাত থেকে রক্ষা করুন। মামলার তদন্তে থাকা এস আই পিযুস জানান,রায়পুরের ছেপড়ীকুড়া গ্রামে মারামারির যে ঘটনা ঘটেছে আমরা সেখানে গিয়েছিলাম। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে । এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানা অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মামলাটি গ্রহণ করা হয়েছে। তদন্তে সাপেক্ষে অতীশ্রীর্ঘই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 22 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক