admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া মহল্লায় মুসলেমিনা আক্তার লিজা (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য তৈরী হয়। গত ১৬ অক্টোবর শনিবার রাতে গোয়ালপাড়াস্থ তার স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লিজা ঐ মহল্লার জবাইদুর রহমান জুয়েলের স্ত্রী। এ ঘটনায় লিজার পিতা মোঃ এস,এম মুরশিদ বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে ১৭ অক্টোবর রবিবার বিকালে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তারা হলে- মোঃ জবাইদুর রহমান জুয়েল (৩৮), মোঃ দেলোয়ার হোসেন (৬২), মোছা: জলেখা বানু (৫৮), মোঃ পাপ্পু (২৫), মোছাঃ লাকি (৩৫), মোছাঃ ফরিদা (৩০), মোছাঃ বেনু (২৫), মোছাঃ রুমি (২২), । অভিযোগে জানা যায়, গত ১০ বছর পূর্বে পৌর শহরের গোয়ালপাড়া মহল্লার দেলোয়ার হোসেনের ছেলে জবাইদুর রহমান জুয়েলের সাথে লিজার বিয়ে হয়।
এর মধ্যে তাদের সংসারে ২ সন্তানও আসে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-ঝাটি, কলহ লেগেই ছিল। এরই ধারাবাহিকতায় তাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে রাখা হয়েছে বলে লিজার পরিবারের পক্ষ থেকে সদর থানায় এ অভিযোগ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস,আই রবিউল ইসলাম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ১৭ অক্টোবর রবিবার ময়না তদন্ত শেষে মরদেহ লিজার বাবার কাছে হস্তান্তর করা হয়।