admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১০:৩১ অপরাহ্ণ
মোঃপজিরুল ইসলাম,বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলায় ESDO এবং PROMOTE এর আয়োজনে ‘করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে জরুরী অর্থ সহায়তা ‘ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃযোবায়ের হোসেন।
এ সময় বড়বাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব, আকরাম আলী, শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট এনজিও’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ২২-০৯-২০২০ ইং হতে কার্জক্রম শুরু করা হয়েছে, আজ শ্রুবার বিকাল ৪টার সময় সকলের মাঝে আর্থীক সহায়তা প্রদান করেন। এবং অনুষ্ঠানে ৬৯ জনকে ২৫০০/- টাকা করে মোট ১,৭২,৫০০/- (এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত) টাকা প্রদান করা হয়। সহায়তা গ্রহণকারীগণ পরবর্তীতে আরও ০২ মাস একই পরিমাণ অর্থ সহায়তা পাবেন।