admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২২ ১১:২২ অপরাহ্ণ
কুন্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও গত ৩ দিন ধরে আঃ কাবিন বিন আকতার (১৪) নামে এক আবাসিক মাদ্রাসার ছাত্র নিখোঁজ। ঠাকুরগাঁও সদর উপ জেলাের লক্ষীপুর দেবাডাঙ্গী দারুল হুদা মাদ্রাসা থেকে গত শুক্রবার আনুমানিক ১ টা ২২ মিনিটে কাবিন নিখোঁজ হয়েছে। সে ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আক্চা ইউনিয়নের ২নং ওয়ার্ড বকসের বাজারে এলাকার আক্তার হোসেন এর পুএ ।
কাবিন ঠাকুরগাঁও ৫ম শ্রেণীতে পড়ে এবং উক্ত মাদ্রাসার আবাসিক হোষ্টেলে ছিল। এই পরিস্থিতিতে গত ১৯আগষ্ট শুক্রবার আনুমানিক দুপুরে ১ টা ২২ মিনিটে উক্ত মাদ্রাসার আবাসিক হোষ্টেলের সিসি টিভি ফুটেজ মোতাবেক সে বাহির হয়, কিন্তু সে বাড়ীতে ফিরে আসে নাই। পরিবারের সবাই নিকটতম আত্বীয়-স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করে কোন সন্ধান পাওয়া যায়নি।
আর এই ঘটনা কাবিন এর পিতা আক্তার হোসেন থানায় সাধারণ ডায়রি করেন। মাদ্রাসার শিক্ষক আসাদুল্লা খান গালিব বলেন, কাবিন নিখোঁজ হয়েছে ঘটনা সত্য । কিন্তু আমরা পরে সিসিটিভি ফুটেজে দেখতে পাই সে গেটের বাইরে চলে যায় তখন থেকে সে নিখোঁজ হযেছে । তাকে আমরা অনেক জায়গা খুঁজা খুঁজি করেও পাওয়া যায়নি বলে জানা গেছে। মাদরাসাতুল হুদা আল ইসলামিয়া আস সালাফিয়াহ ঠাকুরগাঁও, যদি কেউ তাঁর সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নের এই নাম্বারে যোগাযোগ করুন ০১৭২১৭৮৬৫৫৮।