admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২২ ১১:৪৬ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ভরা বর্ষা কালে ও প্রচন্ড খরা ও তাপদাহের পর অবশেষে শ্রাবন মাসে প্রথম সপ্তাহে পেরিয়ে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টিতে কৃষকেরা আমন রোপনের লক্ষ্যে জমি তৈরির জন্য মাঠে নেমে পড়েছে। বর্ষাকালের আষাঢ় মাসে এই এলাকায় বৃষ্টি পাত না হওয়ায় কৃষকরা আমন রোপন করতে পারেনি। উপরন্ত প্রখর রোদ আর ভ্যাপসা গরমে প্রানিকুল ওব্ঠাগত হয়ে পড়ে কৃষকরা পানি সেচ দিয়ে বীজতলার চারা র্বাঁচিয়ে রাখে এবং কাঙ্ক্ষিত বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকেন। এ অবস্হায় শ্রাবনের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টি না হলে ও বুধবার সকাল পর্যন্ত ঠাকুর গাঁওয়ে এলাকায় বর্ষার বৃষ্টি পাত নেমেছে। এই বৃষ্টিতে প্রানিকূলে স্বস্তি ফিরেছে এবং কৃষকরা আমন রোপনের লক্ষ্যে জমি তৈরির জন্য মাঠে নেমে পড়েছে।

ধান রোপনের ঠাকুর গাঁও জেলায় এবার প্রায় ১ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে আমন ধানের চারা রোপনের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে কৃষকরা বীজতলার বীজ বপন করছে। বপনকৃত বীজের মধ্যে রয়েছে, ব্রি ৩৪, ৫১, ৪৯, ৯০, ৮৭, ৫২, ৭৫, ও ৯৩। গুটি স্বর্ণা, স্বর্ণা-৫, সম্পা কাটারি, বিনা-১৬, হাইব্রিড, টিয়া, ধানী গোল্ড, এসিআই, ব্রি-৪ ও ৬ জাতের ধানবীজ।
ঠাকুর গাঁও জেলায় ৩নং আক্চা ইউনিয়নের পাল পাড়ার গ্রামের কৃষক চিয়ারু পাল বলেন, এবার বোরো ধান চাষ করে বাম্পার ফলন পেয়েছি। সেই সঙ্গে দাম ও খুব ভালো ছিল। তাই এবার ৩ বিঘা জমি আমন চাষের সব প্রস্ততি সম্পন্ন করেছি।
ভেকুরাম পাল বলেন, কিছু দিন আগে বর্ষা মৌসুমে খরা ছিল তাই একটু আমন ধান রোপন নিয়ে একটু চিন্তা ছিল। আর এখন বৃষ্টির কারণে আমন চাষে তেমন সেচ খরচ লাগায়নি আমি। এ ছাড়া বৃষ্টির পানির উপর নির্ভর করে উঁচু – নিচু সকল জমিতে আমন চাষাবাদ করা হয়েছে। আশা করি এবার ফসল ঘড়ে তুলে ক্ষতি কিছুটা পোষাতে পারবো।