admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২০ ৪:০২ অপরাহ্ণ
মোঃপজিরুল ইসলাম ঠাকুরগাঁওঃ আজ ২৩ সেপ্টেম্বর বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার এবতেদায়ী মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও ৩৬৩ জন শিক্ষক ও ৬৯ জন কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও অনুদান প্রদান করেন ঠাকুরগাঁও ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রমেশ চন্দ্র সেন এমপি।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ ও জেলা পরিষদের সম্মানিত সদস্য মোঃ নজরুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। শিক্ষক প্রত্যেককে ৫০০০ টাকা এবং কর্মচারী ২৫০০ টাকা প্রদান করা হয়।