admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২০ ৮:১২ অপরাহ্ণ
মোঃপজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ ২৩ সেপ্টেম্বর ২০২০ইং ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা মৎস্য অফিস,ঠাকুরগাঁও সদর কর্তৃক সালন্দর ইউনিয়নের সরকারি ইজারাকৃত দক্ষিণ আরাজী শিংপাড়া পুকুরে ২০২০-২১ অর্থ বছরে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ১৪০ কেজি পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, ঠাকুরগাঁও সদর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সেখানে উপস্থিত ছিলেন। আয়োজনঃ সিনিয়র মৎস্য কর্মকর্তা, ঠাকুরগাঁও।