হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে আমন মৌসুমে ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা ‌।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২১ ৭:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,জেলা প্রতিনিধিঃ দেশের উত্তরের কৃষি নির্ভর জনপদ ঠাকুরগাঁও জেলা। বোরোর পর করোনার দুর্যোগেও আমন মৌসুমে ধন রোপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁও জেলার কৃষকেরা। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, কিছু স্থানে চারা গাছ তুলছেন তারা। আবার কিছু স্থানে গিয়ে দেখা যায়, চারা রোপন করতে শুরু করেছেন কৃষক।

সবকিছু মিলিয়ে ঠাকুরগাঁও জেলার কৃষক ও কৃষিতে নিয়োজিত শ্রমিকেরা ব্যস্ত সময় পার করছেন আমন মৌসুমে ধন রোপণ নিয়ে। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন, বেগুনবাড়ি, খোঁচাবাড়ি, সালন্দর, দানারহাট, বরুনাগাঁও , আউলিয়াপুর, ভুল্লি, গড়েয়া, আখানগর, শিবগঞ্জ, ঢোলোরহাট, ও রানিশংকৈল,পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী , হরিপুর উপজেলা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আমন মৌসুমে চারা উঠানো ও রোপন করার দৃশ্য।

এতে দল বেঁধে শ্রমিকেরা কোথাও আমনের চারা তুলছেন, আবার কোথায় চারা রোপন করছেন। এদের মধ্যে নারী শ্রমিকদের চারা তুলে রোপনের দৃশ্য চোখে পড়ে বেশ কয়েক জায়গায়। জনপ্রিয় বেশ কয়েকটি জাতের ধান আবাদ করা হবে বলে জানান কৃষকেরা। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন এলাকার কৃষক আলহাজ্ব মোমিনুল ইসলাম, সালন্দর মোজাতিপাড়া গ্রামের আবুল হোসেন কৃষক জানান, প্রত্যেক বছরের মত এ বছর তিনি ৩ একর (৩শ শতক) জমিতে আমন লাগানোর প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে চারা রোপনের জন্য প্রস্তুত হয়েছে। যে কোন দিন চারা রোপনের জন্য শ্রমিক নিয়োগ করবেন বলে জানান তিনি।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শীবগঞ্জ এলাকার কৃষক মকছেদুল জানান, তিনি এ বছর আড়াই একর (২৫০ শতক) জমিতে আমন ধান লাগানোর প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে চারা জোগাড় করেছেন এবং তা রোপনও শুরু করেছেন। গত বছর শুরুর দিকে দাম কম পাওয়া গেলেও এ বছর ভাল দাম পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ – সহকারী কৃষি কর্মকর্তা রাশেল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এ বছর ঠাকুরগাঁও জেলায় ১ লাখ ৩৭ হাজার ২৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩ লাখ ৯৭ হাজার ৪৫০ মেট্রিক টন।

ইতিমধ্যে কৃষকেরা চারা তুলে তা রোপনের কাজ শুরু হয়েছে জানিয়ে এ যাবত জেলায় মোট ২৬০ হেক্টির জমিতে চারা রোপন করা হয়েছে বলে জানান তিনি। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানান, ঠাকুরগাঁও জেলা অন্যান্য ফসলের ন্যয় ধানের জন্যও বিখ্যাত।

প্রচুর পরিমানে ধান এ জেলায় উৎপাদন হয়। প্রত্যেক বছর আমন মৌসুমে কৃষকদের যাবতীয় পরামর্শ ও সেবা ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রদান করা হয়। এ বছরও দেওয়া হয়েছে। যদিও করোনা পরিস্থিতিতে বাজারের কিছুটা সমস্যা রয়েছে পরিস্থিতি একটু ভাল হয়ে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ধান উৎপাদন হবে এবং কৃষকেরা এ বছরও ধানের ন্যায্য মূল্য পাবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

জুলাই সনদ ভেঙে যাত্রা শুরু করল বিএনপি: পঞ্চগড়ে সারজিস
রংপুর 7 hours আগে

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
রংপুর 1 day আগে

পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত। 
ধর্ম ও ইসলাম 1 day আগে

গাইবান্ধায় সংবাদ প্রতিবাদ ও তীব্র নিন্দা
আইন-বিচার 1 day আগে

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 2 days আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 4 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক