হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে আবহমানকাল থেকে বাঙালির ঐতিহ্যবাহী ভাদর কাটানি উৎসব শুরু।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২১ ৭:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ আবহমানকাল থেকে বাঙালির ঐতিহ্যবাহী ভাদর কাটানি উৎসব ঠাকুরগাঁও জেলা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শুরু হয়েছে। এরই মধ্যে নববধূরা দলে দলে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে ছুটছেন। স্বামীর মঙ্গল কামনায় পঞ্জিকা মতে ১লা ভাদ্র মঙ্গলবার থেকে ঠাকুরগাঁও জেলায় শুরু হচ্ছে ভাদর কাটানি উৎসব। ভাদর কাটানি উৎসব পালন করতে বাড়িতে বাড়িতে চলছে নানা আয়োজন। প্রচলিত রীতি ও জনশ্রুতি অনুযায়ী ভাদ্র মাসের প্রথম ৩ দিন স্বামীর নববধূর মুখ দর্শন করলে তার চোখ অন্ধ হয়ে যায় এবং স্বামীর অকল্যাণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিয়ের পর প্রথম পাওয়া ভাদ্র মাসের ৩ দিন বাপের বাড়িতে অবস্থান করে নববধূরা। তবে এর কোন দালিলিক প্রমাণ না থাকলেও যুগ যুগ ধরে এই এলাকার মানুষ এসব আচার অনুষ্ঠান পালন করে আসছেন।

প্রাচীন কাল থেকে আজও এই উৎসব পালিত হয়ে আসছে। রীতি অনুযায়ী নববধূরা এই সময় সাধারণত বাবার বাড়িতে অবস্থান করে এবং স্বামীর মঙ্গল কামনা করে। ভাদর কাটানি উৎসব উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় ঘরে ঘরে ভিন্ন আমেজ বিরাজ করছে। এরই মধ্যে অধিকাংশ নববধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে গেছেন।

এই প্রবণতাটি শহরের চেয়ে গ্রামাঞ্চলে একটু বেশি। নববধূরা তাদের স্বামীর মুখ দর্শন করবে না ভাদ্র মাসের প্রথম ৩ দিন। তাই নববধূরা তাদের স্বামীর বাড়ি থেকে এই ৩ দিনের জন্য বাবার বাড়িতে নাইওর যায়। গত বছরের আশ্বিন মাস থেকে এ বছরের শ্রাবণ মাস পর্যন্ত যাদের বিয়ে হয়েছে তাদের নিয়েই এই আয়োজন। বিয়ের পর স্বামী-স্ত্রীর জীবনে প্রথম ভাদ্র মাসের প্রথম তিন দিন স্ত্রী স্বামীর মুখ দর্শন করলে স্বামীর চোখ অন্ধ হয়ে যাবে বা অমঙ্গল, ঝগড়া-বিবাদসহ তাদের দাম্পত্য জীবন সুখের হবে না এমন বিশ্বাস থেকে শ্রাবণ মাসের শেষ ৭ দিন নববধূরা মা-বাবার বাড়িতে নাইওর যাওয়া শুরু করে। এটাকে স্থানীয় ভাষায় বলে ভাদর কাটানি।

এ উৎসবটি পালনে নববধূদের বাড়িতে পড়ে যায় সাজ সাজ রব। থাকে নানা আয়োজন। নববধূরা যে কদিন বাবার বাড়িতে অবস্থান কবে, সে কদিন তারা সামর্থ অনুযায়ী মেয়েকে ভাল-মন্দ খাওয়াবে। প্রচলিত এ প্রথাটি যুগ যুগ ধরে এ অঞ্চলে এভাবেই চলে আসছে। তবে কবে থেকে কিভাবে এই প্রথার শুরু তার সঠিক তথ্য কেউ নিশ্চিত করে বলতে পারে না।

নববধূকে আনতে তার ছোট ভাই, বোন, বান্ধবী, নানী, চাচী, ফুফু ও প্রতিবেশিরা যাবে বরের বাড়িতে। সঙ্গে নিয়ে যাবে সামর্থ মত মুড়ি, পায়েস, নানা রকমের ফল, মিষ্টি। কেউ ভাদ্র মাসের আগের দিন আবার কেউ কয়েকদিন বাকি থাকতেই যায় বরের বাড়িতে। বর পক্ষ সাধ্যমত তাদের আপ্যায়ন করে। নববধূরা মা-বাবার বাড়িতে তিনদিন থাকে।এরপর বরপক্ষের লোকজনও কনেকে আনতে যায়। তারা তাদের সাধ্যমত ফল, মিষ্টি, পায়েস, মুড়ি, মুড়কি, দই ইত্যাদি নিয়ে যায়। স্থানীয় প্রবীণ লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাচীন এ লোকাচার তারা দেখে আসছেন। এই উৎসবটি প্রাচীন সংস্কৃতির সাথে মিশে আছে।

কেউ কেউ এটাকে কুসংস্কার বললেও সামাজিক রীতির ভাদর কাটানি স্থানীয় লোকেরা শ্রদ্ধার সাথে পালন করে আসছেন। ঠাকুরগাঁওজেলার পীরগঞ্জ উপজেলার উজ্জল কোঠা ইউনিয়নের শান্তিনগর এলাকার নৃশিং এর মেয়ে বৃষ্টি রানী ২০ দিন আগে বিয়ে হয়েছে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আখানগর ইউনিয়নের অনিল বর্মনের ছেলে প্রকাশের সাথে। ভাদর কাটানি উৎসবের অংশ হিসেবে বৃষ্টি রানীও চলে গেছেন বাবার বাড়িতে। বৃষ্টি রানী জানান, ‘বিয়ের পর ভাদর কাটানি পালন করতে বাবার বাড়ি এসেছি। অনেকেই বলে এটা কুসংস্কার তারপরও আমাদের পূর্ব পুরুষরা এটা করে এছেসে।

তাছাড়া অনেকদিন পর বাবার বাড়িতে আসতে পেরে বেশ ভালোই লাগছে।’ এদিকে এই উৎসবে পিছিয়ে নেই এ জেলার মুসলমান ধর্মের দম্পতিরাও। সম্প্রতি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকার খোরশেদ আলমের মেয়ে নাজনীন আক্তার সাথে বিয়ে হয়েছে আকচা ইউনিয়নে। শিবগঞ্জ এলাকার জামাল উদ্দীনের ছেলে সোহাক রহমানের। শ্রাবণের শেষ প্রান্তে এসে নববধূ নাজনীন আক্তারকেও ভাদর কাটানি হিসেবে বাবার বাড়িতে নিয়ে গেছে তার আত্মীয়-স্বজনরা। বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর এলাকার মিনতি (৫২) বলেন, ‘পূর্ব পুরুষদের মূখে শুনেছে ভারতের জলপাইগুড়ি। দেশ বিভাগের পর আমরা বাংলাদেশে চলে আসি। ভারতে হিন্দু-মুসলমান প্রতিটি পরিবারে ভাদর কাটানি উৎসব ঘটা করে পালন করা হতো। এটা তিনি ছোটবেলা থেকেই শুনে আসছেন বলে জানান।

’ কলেজ শিক্ষক নরেশ রায় বলেন, ‘ভাদর কাটানি হলো আমাদের সমাজের প্রাচীন একটি প্রথা। এটা লোকাচার হলেও আমাদের সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এ উৎসব আমরা জন্ম থেকেই দেখে আসছি। নব বিবাহিত প্রত্যেক দম্পতির জীবনে এটা একবার আসে। তবে এক সময় এই প্রথা অনুযায়ী পুরো ভাদ্রমাস নববিবাহিত দম্পতিরা একে অপরের মুখ দর্শন নিষেধ থাকলেও এখন তিন দিন পালন করছেন।

তবে এই উৎসব মুসলমানদের চেয়ে সনাতন ধর্মালম্বীরা বেশি গুরুত্ব দিয়ে পালন করে বলে জানান তিনি।’ স্থানীয় লোকজনের তথ্য মতে, পিতার আদি পুরুষরা এ নিয়ম পালন করে আসছে। তারা এ রেওয়াজ বংশানুসারে পালন করছেন। এভাবে এক সময় এটা এ অঞ্চলের সংস্কৃতির অংশ হয়ে যায়। হিন্দু সংস্কৃতি ও আচার অনুষ্ঠান থেকে এ ভাদর কাটানির জন্ম হলেও বর্তমানে এটা এ অঞ্চলের সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঠাঁই করে নিয়েছে।

প্রতিবছর শ্রাবণ মাসে বিয়ের ধুম পড়ে যায়। যা অনেকটা প্রতিযোগীতার মতই। এরপর পুরো ভাদ্র মাসই বিয়ে বন্ধ থাকে। অনেকেই কুসংস্কার বলে এই নিয়ম থেকে বেড়িয়ে এসেছেন তবে এর সংখ্যা খুবই কম। কালের আবহে মুসলমান সম্প্রদায়ের মধ্যে এ লোকাচার কমতে শুরু করেছে। সনাতন ধর্মালম্বীরা আজও গুরুত্বের সাথে এ লোকাচার পালন করে আসছে। ভাদর কাটানি নিয়ে নানা মানুষের নানা মত থাকলে এটি ঠাকুরগাঁও জনপদের একটি সমৃদ্ধ সংস্কৃতির বার্তা বহন করে। বাংলার নারী হৃদয়ে পতিভক্তির এই সংস্কৃতি এ অঞ্চলের নারীদের যেমন উজ্জল করেছে তেমনি সমৃদ্ধ করেছে আবহমান কালের সংস্কৃতি। দাম্পত্য জীবনে শান্তি কামনায় ঐহিত্যবাহী এ উৎসবে ঠাকুরগাঁও জেলার জনপদের ঘরে ঘরে নববধূকে বাবার বাড়িতে বরণ করা হয়েছে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 7 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 7 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক