admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২০ ৯:১১ পূর্বাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অভ্যন্তরীন খাদ্য সংগ্রহ মওসুমে গম সংগ্রহ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলায় কৃষকদের মাঝে লটারী অনুষ্ঠিত হয়। ১৩ এপ্রিল সোমবার সদর উপজেলা পরিষদ হলরুমে এ লটারী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লটারী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সহকারী কমিশনার বহিৃ শিখা আশা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রইস উদ্দীন, কৃষি কর্মকর্তা কৃঞ্চ রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার উল্লেখ্য, এবার ঠাকুরগাঁও সদর উপজেলায় ৯ হাজার ৯৫০ হেক্টর জমিতে গমের আবাদ হযেছে এবং উৎপাদন হয়েছে ৩৯ হাজার ৮শ মেট্রিক টন। সদর উপজেলায় গম কেনার বরাদ্দ পাওয়া গেছে ২৭ হাজার ৫৭ মেট্রিক টন।
ঠাকুরগাঁও জেলার ৫ উপজেলায় গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৪৬১ মেট্রিক টন। প্রতিকেজি গমের মূল্য ২৮ টাকা। সংগ্রহ কার্যক্রম চলবে ১৫ এপ্রিল থেকে ৩০শে জুন পর্যন্ত।