admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২১ ৯:০৫ অপরাহ্ণ
মো: এজাজুল হক, হরিপুর উপজেলা থেকেঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে মোজাফ্ফর হোসেন (৪৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের মত্যু হয়েছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মোজাফ্ফর হোসেন হরিপুর উপজেলার তোররা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে এবং তোররা মহিলা মাদ্রাসার শিক্ষক। ঘটনাটি ঘটে সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিক উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের পূর্ব তোররা গ্রামে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ এসএম আওরঙ্গজেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোজাফ্ফর হোসেন একজন মৃগী রোগী ছিলেন। অসাবধানতার কারণে পুকুরের পানিতে পড়ে মারা যায়।