admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ
মোঃ হুমায়ুন কবির রেজা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ আমতলী এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন। রোববার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকাগামী পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

আহত ট্রাকের ড্রাইভার ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পস্তমপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে সোহেল রানা (৪৫) বলে জানা গেছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঠাকুরগাঁওয়ের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে আসি ৷ এখানে আসার পর ট্রাকের ড্রাইভারকে আহত অবস্থায় পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো কোন হতাহতের ঘটনা ঘটেনি ৷ ট্রেনের এক যাত্রী ইমরান বলেন কাজের জন্য ঢাকা যাচ্ছি হঠাৎ পিছন থেকে একটা ধাক্কা লাগে, মনে হলো কেউ হয়তো বা ইমার্জেন্সি চেন টেনে ধরছে পরে দেখেনি না সামনে বড় গাড়ি আটকে গেছে। ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস দুপুর ১ টা ২০ মিনিটে স্টেশন থেকে ছেড়ে যায়। যাওয়ার পর শিবগঞ্জ আমতলী এলাকায় রেলক্রসিংয়ে ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এ কারনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে ৷
রেললাইনে থাকা ট্রাকটি সরানোর কাজ চলছে৷ সরানো শেষ হলে আবার রেল চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান। সংবাদ প্রকাশের সময় পযন্ত সরানোর কাজ চলছিলো। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন দুপুরে এ দূর্ঘটনাটি ঘটে। শুধু মাত্র ট্রাকের ড্রাইভার আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আর কেউ এ দূর্ঘটনায় আহত হননি স্বল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল আবার করতে পারবে।