admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ,জেলা প্রতিনিধিঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৪ শিক্ষার্থীকে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ২০ জুলাই বুধবার ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক মুহ: সাদেক কুরাইশী উল্লেখিত ৪ শিক্ষার্থীর হাতে সহায়তার চেক তুলে দেন।
ঠাকুরগাঁও জেলা পরিষদ প্রশাসকের কক্ষে বিতরণকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক মুহঃসাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা পরিষদের হিসাব রক্ষক দিলিপ কুমার রায়, অফিস সহকারী চপন কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।
এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৪ জন শিক্ষার্থীকে ভর্তি ফি বাবদ জনপ্রতি ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরবর্তিতে উল্লেখিত শিক্ষার্থীদের প্রয়োজনে আরও বড় পরিমাণে আর্থিক সহায়তা করা হবে বলে আশ্বাস দেন ঠাকুরগাঁও জেলা পরিষদ প্রশাসক।