admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ রুহিয়া ইউনিয়নের মধুপুর সবুজ সাথি হাস্কিং মিলের পূর্ব পাশে শুক নদীর পশ্চিম পাড়ের মাটি কেটে মাহিন্দ্র গাড়ির মাধ্যমে নিয়ে যেতে দেখা যায় দূর্বৃত্তদের। মাত্র কিছুদিন পূর্বে উক্ত নদী খনন করে পাড় ভরাট করা হয় এবং উক্ত পাড় যাতে শক্ত হয় সে জন্য নদীর দুই ধারে কলা গাছ লাগানো হয়েছে। এই পাড়ের মাটি কেটে নিলে বর্ষা এলে পাড় ভেঙ্গে যাবে।
বর্তমানে উক্ত নদীর পাড় কেটে নেওয়ায় নদী গর্ভে পাড়ের অবশিষ্ট মাটি বিলিন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অপর দিকে পরিবেশ বিপর্যয় ডেকে আনবে বলে নদী বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন। কিন্তু উসমান গণি নামে মাহিন্দ্রতে মাটি কেটে নিয়ে যাওয়া একজন ভূমি মালিক বলেন, “আমাদের জমির মাটি আমরা কেটে আনছি!
এমতাবস্থায় এলাকা বাসি নদীর পাড় কাটা বন্ধে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিষয়টি অবগত ছিলাম না আমি একজন কর্মকতাকে ঘটানাস্থলে এক্ষনি পাঠাচ্ছি।