admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ
আব্দুল কুদ্দুস রয়েল, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানা এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে রাণীশংকৈল পুলিশ পৌরসভার ১নং ওয়ার্ড এর রাজবাড়ী সংলগ্ন ফিরোজ মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর হইতে মিঠুন (২৮), পিতা এন্তাজ, গ্রাম দোশিয়া (রাজবাড়ী), থানা-রাণীশংকৈল, এর কাছ থেকে ২২ (বাইশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
ও আসামী আর মাদক ব্যবসায়ী শাহ জামাল (৩০), পিতা-মৃত ইউনুস আলী, গ্রাম -পশ্চিম ভান্ডারা, থানা-রাণীশংকৈল এর কাছ থেকে ৫৪(চুয়ান্ন) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করেছে রাণীশংকৈল পুলিশ। যানাজায় তাহাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানার মামলা নং-১১, তারিখ-২৫/০১/২০২২খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হইয়াছে।