হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দোকানে বিক্রি হচ্ছে টিসিবির সয়াবিন তেল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ মার্চ, ২০২২ ১১:২৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের দোকানে বিক্রি হচ্ছে টিসিবির সয়াবিন তৈল । ঠাকুরগাঁও। জেলার শহরের বাইরের বিভিন্ন হাট-বাজারের দোকানে বিক্রি হচ্ছে টিসিবির সয়াবিন তৈল। কষ্ট করে লাইনে না দাঁড়িয়ে দোকানে গেলেই পাওয়া যাচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্যে বরাদ্দ করা এই সরকারি পণ্য। তবে তা বিক্রি হচ্ছে খোলাবাজারের দরে। খবর পেয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটের একটি দোকানে গেলে দেখা যায়, ঐ দোকানের রেকে শোভা পাচ্ছে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা টিসিবির বেশ কিছু বসুন্ধরা সয়াবিন তৈল। কিনতে চাইলে দেওয়ার আগেই ২ লিটার তৈলের জন্যে দোকানি দাম হাঁকালেন ৩৪০ টাকা। যদিও বোতলের গায়ে কোনো মূল্য লেখা ছিলো না। বোতলের একপাশের স্টিকার ছেড়া। দোকানের পিছনদিকে থাকা খোলা গোডাউনে পাওয়া গেলো টিসিবির মনোগ্রাম সহ আরও এক বক্স সয়াবিন তৈল।

দোকানে রাখা সয়াবিন তৈলগুলো টিসিবির পণ্য হওয়ার বিষয়টি স্বীকার করে দোকানদার আকরাম বলন, দোকানের ছেলেরা লাইনে দাঁড়িয়ে একটি একটি করে কিনেছিলো। বাসায় খাবার জন্যে রেখেছি। ছেলেটি ভুল করে ক্রেতার কাছে বিক্রি করতে চেয়েছিলো। তবে দোকানে পাওয়া টিসিবির বক্সের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। নাম প্রকাশে অনিচ্ছুক পাশের এক দোকানদার বলেন, বাজারের প্রায় প্রতিটি দোকানে এ রকম টিসিবির তৈল, ডাল ও চিনি পাওয়া যাবে। সবাই প্রায় খোলামেলা ভাবেই এগুলো বিক্রি করছে। কিন্তু প্রশাসনকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখছি না।

আকরামের মোদি দোকানে টিসিবির পণ্যের ফুটেজ নেবার সময় বাজারের ক্রেতাসাধারণের ভিড় জমে যায়। অনেকেই দোকানিকে অসাধু আখ্যা দিয়ে দোকান বয়কটের ঘোষণা দিতে থাকে। এই ঘটনা চলাকালীন সময়ে অন্যান্য অনেক মুদি দোকান বন্ধ করে দেওয়ার দৃশ্য চোখে পড়ে। উপস্থিত এক ক্রেতা জানান, এই দোকান থেকে এর আগে আমি এমনি একটি তৈলের বোতল কিনে নিয়ে গেছি। আমি না জেনে এটা কিনেছিলাম। এই অসাধু ব্যবসায়ী ও তাদেরকে সহযোগিতা যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে সেই এলাকার টিসিবির ডিলার শিমুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, সেই দোকানে পাওয়া টিসিবির তৈল কোথা থেকে এসেছে আমার জানা নেই।

আমি কোনো দোকানির কাছে কখনোই বিক্রি করিনি। ঠাকুরগাঁও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী জানান, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। দুরের বাজারগুলোতে একটু কম যাওয়া হচ্ছে। তবে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 3 hours আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 10 hours আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 16 hours আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 2 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক