admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২১ ১০:০১ পূর্বাহ্ণ
মোঃ শামিম হোসেন, থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রহিমানপুর গ্রামে জন্ম এবং বেড়ে রাসেলের। অজোপাড়া গায়ে জন্ম রাসেলের সবার অজান্তে দুইটি বিশ্ব রেকর্ড করে গ্রিনেজ ওয়ার্ল্ড বুকে নাম লিখেয়েছেন। অসম্ভব প্রতিভা লুকিয়ে আছে তার মাঝে এখনো সেটি সবার কাছে অধরা আর অজানা, এক পায়ে দড়ি দিয়ে লাফানোতে এই ছেলেটি এখন বিশ্বে এক নাম্বার জায়গা দখল করে গ্রিনেজ বুক অফ ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছে।
সে দুটি বিশ্ব রেকর্ড করেছে। একটি হলো, এক পায়ে দড়ি দিয়ে ৩০ সেকেন্ডে ১৪৫ বার লাফানো অন্যটি ১ মিনিটে ২৫৮ বার লাফিয়ে বিশ্ব রেকর্ড। অর্থাৎ ৩০ সেকেন্ড এবং ১ মিনিট উভয় রেকর্ডের মালিক এখন রাসেল। এটা আমাদের জন্য গর্বের।
এক কথায় এখন সে এক নাম্বারে রয়েছে। রাসেল আমাদের ঠাকুরগাঁওয়ের গর্ব -ঠাকুরগাওয়ের রত্ন! রাসেল দারিদ্র্য পরিবারের ছেলে।
দুঃখজনক হলেও সত্যি এত বড় প্রতিভার কোন মুল্যায়ন কোন প্রচারণা নেই ঠাকুরগাঁওবাসীর। বুঝতে হবে ঠাকুরগাঁওয়ের অজোপাড়া গায়ের ছেলেটি জেলার সুনাম বয়ে এনেছে। এখন সে দুইটি বিশ্ব রেকর্ড করে গ্রিনিস ওয়ার্ল্ড সেরা ।