admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুন, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁওয়ের গরীবের বন্ধু ডা.শাহজাহান নেওয়াজ। ধনী, গরীব সবাই তাকে চেনেন গরীবের ডাক্তার হিসেবে। কারণ কোনো গরীব রোগীর কাছ থেকে তিনি ভিজিট নেন না। ঠাকুরগাঁও বড়মাঠের দক্ষিণ পাশে কাশেম প্রফেসারের বাড়ির পাশে বাড়ী করে মায়ের নির্দেশ মতে সেই আদেশ মেনে চলছেন ডা.শাহজাহান নেওয়াজ গরীবের বন্ধু। তবে ধনীদের কাছ থেকে তিনি তার নির্ধারিত ভিজিট রাখেন।
গরীবের কাছ থেকে শুধু চিকিৎসা ভিজিট না নেওয়া, এরকম অনেক কাহিনী আছে এই মানুষটিকে নিয়ে, যা পড়লে আপনার কাছে মনে হবে কোনো রূপকথার গল্প পড়ছেন।
কোনো বৃদ্ধ অথবা বৃদ্ধাকে তিনি হাসপাতালের বারান্দায় ছুটতে দেখলেই বুঝে নেন কোনো একটা সমস্যা আছে। এরপর নিজেই কাছে গিয়ে ঘটনা জানতে চান এবং সাধ্যমতো চেষ্টা করেন ওই মানুষটিকে সবার আগে চিকিৎসা দেয়ার। সেটা যে রোগীই হোক না কেন। গরিব রোগীদের কাছ থেকে তিনি যেমন ফি-নেন না, তেমনি অনেক রোগীকে ওষুধও কিনে দেন। সম্ভব হলে বাড়ি যাওয়ার সময় অনেককে গাড়ি ভাড়াও দেন। এভাবেই চিকিৎসা সেবা চালান ঠাকুরগাঁওয়ের এক———গরীবের বন্ধু।