admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ মার্চ, ২০২০ ১২:৪১ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার মোহারাজা বাজারের উত্তর পার্শ্বে একটি অনুমোদনহীন মেলা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।০৩ মার্চ সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার নেত্রীত্বে মেলাটিকে গুড়িয়ে দেওয়া হয় ।
রানীশংকৈল উপজেলার মোহারাজা বাজারের উত্তর পার্শ্বে গত কয়েক দিন আগে একটি মেলার আয়োজন করে স্থানীয়রা । মেলায় সোনালী অপেরা নামে একটি যাত্রাপালা চালাচ্ছিল অনুমোদন ছাড়ায়। এছাড়াও যাত্রার নামে ভিতরে চালাচ্ছিল অশ্লীল নৃত্য ও গান। আজ সকালে এলাকার সচেতনমহল এর প্রতিবাদ জানায়। তারই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন মেলাসহ যাত্রাপালাটি গুরিয়ে দেন। এসময় রাণীশংকৈল উপজেলা প্রশাসনের বিভিন্ন সদস্য ও উপজেলা পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।