admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃঠাকুরগাঁও জেলায় ঐতিহ্যবাহী ৩৫তম বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। ২৫ এপ্রিল মঙ্গলবার রাতে পৌর শহরের সাধারণ পাঠাগার চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি । আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃমাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড-১ এর সাবেক সচিব সারোয়ার মাহমুদ, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মুহঃ সাদেক কুরাইশী, দীপক কুমার রায়, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান, নজরুল ইসলাম স্বপন, আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আখতারুজ্জামান প্রমুখ।
ইংরেজী ২৫ থেকে ১ মে ও বাংলা ১২ থেকে ১৮ বৈশাখ ৭ দিন ব্যাপী মেলা চলবে। উদ্বোধনী দিনে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সেখানে স্থানীয় শিল্পীরা তাদের সঙ্গীত, নৃত্য পরিবেশন করেন। মেলায় অর্ধশতাধিক স্টল বসেছে।