admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২০ ৭:৫৩ অপরাহ্ণ
মোঃ পজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও’য়ে টানা ৫ দিনের ভারী বর্ষণে ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অফিস-আদালত ও হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষ।
গত মঙ্গলবার রাত থেকে শুরু হয়ে শনিবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে ঠাকুরগাঁও জেলায় যা এ বছরে সর্বোচ্চ বলে জানান,আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তিনি শনিবার দুপুরে সাংবাদিকদেরকে মুঠোফোনে বলেন, ‘ ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১৭ দশমিক সাত মিলিমিটার এবং শনিবার সকাল নয়টায় রেকর্ড করা হয়েছে ১১০ দশমিক ৭ মিলিমিটার।’ বৃহস্পতিবার
বিকেলে ও শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করছেন এলাকাবাসী।
অতিরিক্ত ভারীবর্ষণের কারণে ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলার গ্রামগঞ্জের কাঁচা বাড়িঘর ভেঙ্গে পানিতে তলিয়ে যাচ্ছে । গরীব অসহায় মানুষের রোজগারের সমস্যা হয়ে গেছে। অতি বৃষ্টি আর ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা জমে থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে । তবে আশা করছেন, বৃষ্টি বন্ধ হলে একদিনেই সব পানি নেমে যাবে।