admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন, স্টফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও পৌরসভাধীন ১২ নং ওয়ার্ডের রোড বাজারস্থ শুটকিহাটিতে নিছ দোকান থেকে ৩০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ স্বপন ইসলাম (২৭) কে আটক করে জেলা গোয়েন্দা শাখা। গোয়েন্দা শাখা ঠাকুরগাঁও সদর থানা এলকায় মাদকদ্রব্য অভিযান পরিচালনাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও পৌরসভাধীন ১২ নং ওয়ার্ডের অন্তর্গত রোড বাজারস্থ শুটকিহাটিতে স্বপন ইসলাম (২৭), পিতা- মোকারম হোসেন, সাং- হরিনারায়নপুর মাস্টারপাড়া, ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও নিজ মোবাইল লোডের দোকান তল্লাশী করে ৩০০ পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় এবং স্বপন ইসলামকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ওসি মোঃ আনোয়ারুল ইসলাম জানান, ঠাকুরগাঁও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে আটককৃত আসামির মোবাইল লোডের দোকান ঘর তল্লাশী করে ৩০০ (তিনশত) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করে। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।