admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২১ ১০:০১ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ডিবি পুলিশের অভিযানে ১১১ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক কারবারীকে আটক করা হয়েছে। ২৬ অক্টোবর মঙ্গলবার রাতে নেকমরদ বিশ্বরোড সংলগ্ন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর গোপন সংবাদের ভিত্তিতে এই ফেন্সিডিল চালান উদ্ধার করা হয় । এ সময় ১১১ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে আটক করে ডিবি পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন– হরিপুর উপজেলার মোরাধাড় পূর্ব পাড়া গ্রামের মোঃ শুকুর উদ্দিন ছেলে মোঃ মশিবুর রহমান (৩৫)।
রাণীশংকৈল দিক হতে ছেড়ে আসা পাটগ্রাম এক্সপ্রেস নামক যাত্রীবাহী কোচ ১জন মাদক কারবারী ফেন্সিডিল বহন করে ঠাকুরগাঁও জেলার দিকে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ডিবির অফিসার ইনচার্জ নবীউল ইসলামের মাধ্যমে ডিবি পুলিশকে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন।
ডিবি পুলিশের একটি টিম নেকমরদ বিশ্বরোড সংলগ্ন ফিলিং স্টেশনের সামনে গাড়ি তল্লাশি করে এ সময় ধৃতের হেফাজত হতে সাদা রংয়ের বস্তায় রক্ষিত ১১১ পিজ ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। সে উক্ত মাদক বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। রাণীশংকৈল থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।