হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম এর আত্মজীবনী।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

জেলা প্রতিনিধিঃ দুই বছর বয়সে পোলিও রোগে ডান পায়ে সমস্যা দেখা যায়, শুরু হয় চ্যালেঞ্জিং জীবন, শুনেছেন অনেক কটু কথা, তবুও থেমে থাকেননি। পরিবারের সদস্যদের সহযোগিতা আর দৃঢ় প্রত্যয়ের কারণে আজ তিনি হরিপুর উপজেলার দায়িত্ব পালন করছেন। তিনি হলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম সাত্তার। আব্দুল করিম সাত্তার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি কাশিমপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে কাশিমপুর এ কে ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে রাজশাহী নিউ গভমেন্ট কলেজ থেকে এইচএসসি শেষ করে রাজশাহী কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ৩১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। ২০১৩ সালে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশনার হিসেবে যোগদান করেন ৷ পরে রংপুর জেলার ম্যাজিস্ট্রেট, নওগাঁ জেলার সহকারী কমিশনার (ভূমি) ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিবন্ধকতা আর চ্যালেঞ্জ মোকাবিলা করে সমাজের বোঝা না হয়ে যে সম্পদ হওয়া যায় ,আব্দুল করিম সাত্তার সেই গল্পই করেছেন মুক্ত কলমের জেলা প্রতিনিধি মোঃ মজিবর রহমান শেখ এর সঙ্গে একান্ত আলাপচারিতায় বলেন।

নির্বাহী কর্মকর্তা করিম , মাত্র ২ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হই। পরে আমার ডান পায়ে সমস্যা দেখা দেয়। পরিবার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু কোনো আশানুরূপ ফল পাওয়া যায়নি। চিকিৎসক বলেছিলেন, এভাবেই ফিজিওথেরাপি নিয়ে যতটুকু ভালো থাকা যায়। ছোটবেলায় পরিবারের সদস্যদের সহযোগিতায় যাতায়াত করতে হতো। ধীরে ধীরে পায়ে হাত রেখে চলার চেষ্টা করি। হাঁটতে গিয়ে অনেক বার পড়ে গিয়েছি। আমার খুব মনে পড়ছে, স্কুলে যাওয়ার সময় অনেক বার বই সহ মাটিতে পড়ে গিয়েছি।

এতে আমার বই-খাতা ভিজে গেছে। পরে আমি মোটা মোলাট ব্যবহার করতাম যাতে পড়ে গেলেও আর বই-খাতা না ভিজে। তারপর দীর্ঘ চেষ্টার পর পায়ে হাত রেখে হাঁটার অভ্যাস করি। নির্বাহী কর্মকর্তা করিম , যেহেতু আমি হাঁটাচলা করতে পারতাম না সেই কারণে পরিবারের সদস্যদের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। বাবা-মা সব সময় আমাকে অন্য ভাই-বোনদের মতো দেখেছে। প্রতিবন্ধী বলে কখনও বলত না তোর দ্বারা কিছু হবে না। তাদের সহযোগিতায় আজ এতদূর আসতে পেরেছি। নির্বাহী কর্মকর্তা করিম , সমাজ এখনো প্রতিবন্ধী মানুষদের আলাদা চোখে দেখে। কিছু মানুষ মানসিকভাবে সমর্থন দিলেও অধিকাংশ মানুষ আলাদাভাবে দেখত।

তারা চাইতো শারীরিকভাবে অক্ষম অন্য মানুষদের মতো করে জীবিকা নির্বাহ করতে। অন্যের সহযোগিতা নিয়ে বাঁচতে। তবে আমি আমার পরিবারের অনেক সমর্থন পেয়েছি। তাই পিছপা হইনি। নির্বাহী কর্মকর্তা করিম , শিক্ষকরা আমাকে পর্যাপ্ত সমর্থন দিয়েছেন। তারা অন্য শিক্ষার্থীদের চেয়ে আমার যত্ন নিতেন বেশি। তাদের সহযোগিতা ছাড়া আমার এই পর্যায়ে আসা শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় অনেকেই কাজ থেকে নিজেদের গুটিয়ে নেন। তারা নিজেদের সমাজের বোঝা মনে করেন। আমাদের মনে রাখতে হবে আল্লাহ একজন মানুষকে সবদিক দিয়ে পরিপূর্ণ করে গড়ে তোলেন না। আবার এটাও মনে রাখতে হবে, আপনার শারীরিক অক্ষমতা আছে কিন্তু আপনার কোনো না কোনো একটি বড় যোগ্যতাও আছে। যেটার মাধ্যমে আপনি আপনার জীবনকে এগিয়ে নিতে পারবেন। আমি দেখেছি অনেক শারীরিক প্রতিবন্ধী ভাই-বোন সুন্দর করে গান করতে পারেন। কেউ ভালো ছবি আঁকতে পারেন।

ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। এক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করছেন কি? পেশাগত জীবনে শিক্ষকতা করার খুব ইচ্ছে ছিল। কিছুদিন শিক্ষকতাও করেছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এখন আরো বেশি খুশি। এটি এমন একটি জায়গা যেখানে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ আছে। সমাজের অসহায়, দরিদ্র ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো যায়। সবচেয়ে বড় বিষয় হলো আমি নিজেই একজন শারীরিক প্রতিবন্ধী। তাই শারীরিকভাবে অক্ষম মানুষের পাশে দাঁড়াতে পারছি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 7 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 13 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 14 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক