হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে আশ্রায়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে আটক-১।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জুন, ২০২১ ৯:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের ঘরবাড়ি দেওয়ার নামে স্থানীয় গরীব ও ভূমিহীন ১০ জন ব্যক্তির কাছে ১ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আবুল কালাম আজাদ (২২) নামে একজনকে আটক করেছে। মঙ্গলবার ৮ জুন সন্ধ্যা সাড়ে ৭ টার সময় আবুল কালাম আজাদ নামে একজনকে স্থানীয়ারা হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের (রামপুর) গ্রাম থেকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করে। এ বিষয়ে হরিপুর থানায় একটি মামলা হয়েছে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আওরঙ্গজেব মামলার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, ভূক্তভুগিদের মধ্যে সাইদুর নামে একজনের অভিযোগের ভিত্তিত্বে ৮ জুন মঙ্গলবার রাত ১১টার দিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের (রামপুর) গ্রাম থেকে আবুল কালাম আজাদকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রজু করে ৯ জুন বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার রহমতপুর (দহগাঁও) গ্রামের মোস্তফা কামালের ছেলে আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের ঘরবাড়ি দেওয়ার নামে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের (রামপুর) গ্রামের শফিউর রহমান, সাইদুর রহমান, আব্দুল হাকিম, মতিবর রহমান, রবিউল ইসলামসহ ১০ জনের কাছ থেকে ১ লাখ ৭৪ হাজার টাকা উৎকোচ আদায় করেন। টাকা নেওয়ার পর আবুল কালাম আজাদ স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ বন্ধ করে দেয়। স্থানীয়রা ঘরের কথা বললে আজাদ সময়ের কালক্ষেপন করতে থাকে। বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহ জনক হলে ৮জুন মঙ্গলবার সন্ধ্যায় আবুল কালাম আজাদকে আরো টাকা দেওয়ার কথা বলে সুকৌশলে ভাতুরিয়া ইউনিয়নের (রামপুর) গ্রামে আসতে বলেন।

টাকার লোভে ঘটনাস্থলে আবুল কালাম আজাদ গেলে স্থানীয়রা তাদের ঘর বাবদ টাকা ফেরত চাইলে সে তাদের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার হুমকি ধুমকি প্রদান করেন। এসময় স্থানীয়রা উত্তেজিত হয়ে আজাদকে আটক করে হরিপৃুর থানার পুলিশকে অবহিত করেন। দ্রুত সময়ে ঘটনাস্থলে সাংবাদিকরা গিয়ে আবু কালাম আজাদকে জিজ্ঞাসা করলে তিনি বলেন , হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের শ্যালক তানভীর হাসানের কথামতে আমি এই গ্রামের প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের ঘরবাড়ি দেওয়ার নামে আমি দশজনের কাছ থেকে ১ লক্ষ ৭৪ হাজার টাকা নিই এবং সমস্ত টাকাই তানভীর হাসানের নিকট দিই।

টাকা নেওয়ার বিষয়ে তানভীর হাসানকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আপনি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলেন, তার সঙ্গে আমার এবিষয়ে কথা হয়েছে। তিনি আরো বলেন আমি কারো কাছ থেকে কোন প্রকার টাকা নিই নাই। আমি শুধু প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পে ঘরবাড়ি তদারকি করি।

শ্যালক তানভীর হাসান সরকারি ঘর দেওয়ার নাম করে আবুল কালাম আজাদের মাধ্যমে ১ লাখ ৭৪ হাজার টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন আমার শ্যালক তানভীর হাসান কারো নিকট কোন প্রকার টাকা নেওয়ার ঘটনার সাথে জড়িত না। আমার সম্মানহানী করতে এসব মিথ্যা প্ররোচনা করা হচ্ছে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 12 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 13 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 13 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 13 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 13 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 15 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক