হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে স্বপ্ন জগৎ পার্কে অবৈধ কাজে লিপ্ত থাকায় পাঁচজন কারাগারে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে পার্কের আড়ালে চলে সামাজিক কার্যকলাপ স্বপ্ন জগৎ পার্কে অবৈধ কাজে লিপ্ত থাকায় পাঁচজন কারাগারে সাধারণ মানুষ ও শিশুদের বিনোদন ও অবসর সময় কাটানোর জন্য সদর ঠাকুরগাঁও উপজেলা আকচা ইউনিয়নের ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পাশে নির্মাণ করা হয় স্বপ্ন জগৎ সারওয়ার চৌধুরী (চৌধুরী পার্ক) নামে একটি পার্ক। তবে পার্কটি ভ্রমনপিয়াসিদের কাছে কদর পাওয়ার পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ডের আখড়াতেও পরিণত হয়েছে। প্রকাশ্যে প্রেমিক-প্রেমিকার অনৈতিক কর্মকাণ্ড চলে এমন সংবাদের ভিত্তিতে পার্কে একটি কক্ষে অবৈধ কর্মকান্ডে লিপ্ত থাকায় হাতেনাতে যুবক-যুবতীসহ পাঁচজনকে আটক করছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওই পার্ক থেকে যুবক-যুবতী ও তাদের সহযোগিতা করার অভিযোগে আরো তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো দিনাজপুর সদর উপজেলার শহিদুল ইসলামের ছেলে সোহান (২৭) । আর বাকি চারজন হলো ঠাকুরগাঁও সদর উপজেলার। এদের মধ্যে ছিলো এক যুবতী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি চারজনের নাম জানা সম্ভব হয়নি। তবে অভিযোগ রয়েছে যুবক-যুবতীদের একান্ত মুহূর্তে কাটানোর জন্য পার্কে একটি নিদিষ্ট কক্ষও রয়েছে। জানা যায়, জেলার সাধারণ মানুষ ও শিশু-কিশোরদের বিনোদনের জন্য কয়েক বছর আগে পার্কটি নির্মাণ করেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার চৌধুরী। কিন্তু এরই মধ্যে এ পার্কে তরুণ-তরুণী ও প্রেমিক-প্রেমিকার অবৈধ মেলামেশার সুযোগ করে দিতেন তারা। বিষয়টি সবার জানা থাকলেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীদের।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় স্বপ্ন জগৎ পার্কে অভিযান চালায় পুলিশের একটি টিম। এ সময় পার্কের ভেতর একটি কক্ষে অবৈধ কার্যক্রমে লিপ্ত থাকা অবস্থায় ওই যুবতী ও সোহান নামে যুবককে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় তাদেরকে সহযোগিতা করার অভিযোগে পার্কে কর্মরতসহ আরো তিনজনকে আটক করে সদর উপজেলায় নিয়ে আসা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: শামসুজ্জামান সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনে স্বপ্ন জগৎ পার্কে ছুটে যান। সেখানেও বেশ কিছু ঘটনার আলামত পেলে সকলের উপস্থিতিতে আটককৃত পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।
এলাকাবাসী জানান, পার্কে অসামাজিক কাজসহ অশ্লীলতা ও বেহায়াপনা দিন দিন বেড়ে চলেছে। পার্কের ভেতরে বেশ কিছু ঘর তৈরি করা হয়েছে তাতে স্কুল কলেজের শিক্ষার্থীরা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। এসব কাজ বন্ধ না করা হলে ভবিষ্যতে এলাকার নতুন প্রজন্ম তথা যুব সমাজ ধ্বংসের মুখে নিমজ্জিত হবে। নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি ঢাকাপ্রকাশ-কে জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কে বসে থাকে তরুণ-তরুণীরা। কেউ কেউ প্রকাশ্যে অনৈতিক সম্পর্কে লিপ্ত। এর মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে। স্কুল চলাকালীন কিংবা বিকেলে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে প্রেমিকার সঙ্গে পার্কে বসে আড্ডা দেয় প্রেমিকরা। অনৈতিক কাজের জন্য পার্কের পুকুর পাড় কিংবা পার্কের ঘর গুলো ব্যবহার করছে তারা।
নিয়ন্ত্রণহীন অসংযত কার্যকলাপে একদিকে যেমন তরুণ-তরুণীদের নৈতিক অবক্ষয় ঘটছে অন্যদিকে নষ্ট হচ্ছে এলাকার ভাবমূর্তি। ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। তাছাড়া পার্কে ঘুরতে আসা সাধারণ মানুষরা পড়ছেন বিব্রতকর অবস্থায়। লোকলজ্জার ভয়ে তাদের থাকতে হচ্ছে কোনঠাসা হয়ে। শহরতলীর এমন একটি স্থানে পার্কের সামাজিক পরিবেশ রক্ষা প্রশাসনের নজরদারির উপর গুরুত্বারোপ করেছেন স্থানীয়রা।
জুয়েল নামে এক ব্যক্তি বলেন, স্বপ্ন জগৎ পার্কের অবস্থা খুবই খারাপ। পার্কে বসে ছাতার ভেতর লুকিয়ে খারাপ কাজ করে প্রেমিক যুগল। সবচেয়ে লজ্জার বিদ্যালয়ের ইউনিফর্ম পরে আপত্তিকর কাজ করে ছাত্র-ছাত্রীরা। কিন্তু এ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেউ। আব্দুর জব্বার বলেন, পার্ক যেনো প্রেমখানা। এখানে স্কুল-কলেজের ছেলেমেয়েরা আসে। প্রকাশ্যে চলে বেহায়াপনা, দেখার কেউ নেই। আমাদের মানসম্মান নিয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে।
পার্কে বেড়াতে আসা এক দম্পতি বলেন, একটু অবসর সময় কাটাতে পরিবার নিয়ে পার্কে আসলে বিপাকে পড়তে হয়। যে দিকেই চোখ যায় উঠতি বয়সী ছেলেমেয়েদের অসামাজিক কার্যকলা দেখতে হয়। এ বিষয়ে পার্কের মালিক গোলাম সারোয়ার চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোনের সংযোগটি বিচ্ছিন্ন পাওয়া যায়। তবে পার্কটিতে এমন ঘটনা এর আগে ঘটলেও জরিমানার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনা পার্কের মালিক গোলাম সারোয়ার চৌধুরী কিছুই জানেন না দাবি করলে তাকে সর্তক করা হয়। সর্তক না হলে পার্কটি বন্ধ করে দেয়া হবে বলে ঢাকাপ্রকাশ-কে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: শামসুজ্জামান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক