হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে স্টেশন ক্লাবের কমিটি গঠনে নিষেধাজ্ঞা,জেলা প্রশাসকসহ ৫জনের নামে মামলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও স্টেশন ক্লাবের অনেক লন টেনিস খেলোয়াড়, শহরের গণ্যমান্য ব্যক্তি ও প্রথম শ্রেণির কর্মকর্তাদের বাদ দিয়ে মনগড়া ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনের তফসিল ঘোষণা করায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকসহ ৫ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে কথিত নির্বাচন অনুষ্ঠানে অস্থায়ী ও অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূল মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত প্রণয়নকৃত ভোটার তালিকা দিয়ে কোন প্রকার নির্বাচন করতে বিবাদীপক্ষকে নিষেধ করা হয়েছে। সেই সাথে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক গত বুধবার (২১ সেপ্টেম্বর) উক্ত আদেশ দেয়।

মামলা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পরিচালনাধীন স্টেশন ক্লাব একটি এরিষ্টোক্রেট ক্লাব। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি খেলাধুলা, সমন্বয় ও বিনোদনে ভূমিকা রাখে। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রথম শ্রেণির কর্মকর্তা, শহরের গণ্যমান্য ব্যক্তি ও লন টেনিস খেলোয়ারগণ এ ক্লাবের সদস্য। এছাড়াও জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ অনারারি সদস্য হিসেবে বিবেচিত হবেন। কিন্তু অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইয়া প্রশাসনিক ক্ষমতা বলে গঠনতন্ত্র লংঘন করে ষ্টেশন ক্লাবটিকে তার ব্যক্তিগত ব্যবসা কেন্দ্রে পরিণত করেন। তিনি টেনিস বল, ক্যাডস, গ্রিপ, ব্যান্ড ইত্যাদি বাজারের চাইতে অতিরিক্ত দামে বিক্রি করে লাভবান হয়ে আসছেন। এছাড়াও ঐ ক্লাবে টাকার বিনিময়ে টেনিস জুয়া খেলার প্রচলন শুরু করেন। জুয়ার ম্যাচে অংশ নিতে অনেক খোলোয়াড়কে বাধ্য করেন তিনি।

এছাড়া ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম বাদ দিয়ে গত ৫ সেপ্টেম্বর একটি মনগড়া ভোটার তালিকা প্রকাশ করেন। যাতে সর্বশেষ নির্বাচিত কমিটির ট্রেজারার অবসরপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা আবু মহিউদ্দীন, টেনিস সেক্রেটারী সাবেক সিভির সার্জন ডা. আব্দুল মোমেন, স্কাউটসের জেলা সম্পাদক হাসানুজ্জামান বিপ্লব, ডা. এনামুল হক, ডা. শাহজাহান নেওয়াজ, কৃষি কর্মকর্তা আনিসুর রহমানের নাম নেই। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুন ভূইয়া ইতোমধ্যে অত্র জেলা হতে অন্য জেলায় বদলী হয়ে গেছেন। গঠনতন্ত্র অনুযায়ী বদলী জনিত কারণে তার পদ শূণ্য হওয়ার কথা।

কিন্তু জেলা প্রশাসকের সমর্থনে তিনি অবৈধভাবে প্রভাব খাটিয়ে চলেছেন। এদিকে, মনগড়া ভোটার তালিকা দিয়ে পকেট কমিটি গঠনের জন্য ১৩ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়। এ ব্যাপারে জেলা প্রশাসক মাহবুবুর রহমানকে মৌখিকভাবে অবগত করেও ভোটার তালিকায় নাম সংযোজন না হওয়ায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তোরাব মানিক বাদী হয়ে গত ২১ সেপ্টেম্বর ঘোষণামূলক ডিক্রি চেয়ে সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 6 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 16 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক