হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে সূর্যপুরীর আমের জনপ্রিয়।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ জুন, ২০২১ ৮:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ গরমের মৌসুমে উত্তরের জেলা ঠাকুরগাঁও আলোচনায় আসে আমের জন্য। আমের বিশেষ জাত সূর্যপুরীর বাড়ি এ জেলায়। মিষ্টতা, স্বাদ, গন্ধে অতুলনীয় সূর্যপুরী ঠাকুরগাঁও অঞ্চলে বেশ জনপ্রিয়। দেশের অন্য অঞ্চলে এই আম হয় না বললেই চলে। জনপ্রিয়তায় ভর করে এ এলাকায় সূর্যপুরী আমবাগানের সংখ্যাও ক্রমাগত বাড়ছে। এ জেলার ব্র্যান্ডিংও করা হয়েছে সূর্যপুরী আম দিয়ে।

সূর্যপুরীর নামকরণ বা উৎপত্তিস্থল সম্পর্কে একেবারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।জনশ্রুতি আছে, আনুমানিক তিন শ বছর আগে তৎকালীন ভারতবর্ষের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সূর্যপুর এলাকায় এই আমের বেশ জনপ্রিয়তা ছিল। ধারণা করা হয়, ওখান থেকেই আমের জাতটি এখানে আসে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বেলাল রব্বানী এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য নিয়ে কাজ করছেন। তিনি জানালেন, সূর্যপুরীর নামকরণ বা উৎপত্তিস্থল সম্পর্কে একেবারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।জনশ্রুতি আছে, আনুমানিক তিন শ বছর আগে তৎকালীন ভারতবর্ষের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সূর্যপুর এলাকায় এই আমের বেশ জনপ্রিয়তা ছিল। ধারণা করা হয়, ওখান থেকেই আমের জাতটি এখানে আসে।

যেহেতু এই আম অত্যন্ত সুস্বাদু, তাই নাম ছড়াতে বেশি সময় লাগেনি। আশপাশের এলাকায় দ্রুত পরিচিতি পায় এ আম। ঠাকুরগাঁওয়ের গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই সূর্যপুরী আমগাছ পাওয়া যাবে বলে জানান তিনি। সূর্যপুরী ছোট মাঝারি আকারের আম, দেখতে সরু। গড় ওজন ১৪০ থেকে ১৬০ গ্রাম। আমটি পোক্ত অবস্থায় হালকা সবুজ, পাকলে ত্বক হলুদ রং ধারণ করে। আঁটি ও খোসা পাতলা। সামান্য আঁশযুক্ত হলেও আমটি বেশ রসাল। এই আমের খাদ্যাংশ ৫৬ শতাংশ, মিষ্টতা প্রায় ১৭ শতাংশ। সূর্যপুরী আমে ভিন্ন ধরনের সুগন্ধ আছে। জুন মাসের শেষে আমটি পোক্ত হয় আর পুরো জুলাই মাস বাজারে পাওয়া যায়।

সূর্যপুরী একটি জনপ্রিয় জাত। এই আমটি কেবল ঠাকুরগাঁওয়েই ভালো হয়। এ কারণে জেলার ব্র্যান্ডিংও করা হয়েছে সূর্যপুরীকে ঘিরে। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের বাসভবনের নামকরণও করা হয়েছে সূর্যপুরী। কে এম কামরুজ্জামান সেলিম, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও । ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা বালিয়াডাঙ্গী উপজেলা সূর্যপুরী আমের জন্য বিখ্যাত। সূর্যপুরী আমবাগানের সিংহভাগই এ উপজেলায়। উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে এখন এই আমের রাজত্ব। বাগানের সংখ্যা দিন দিন বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৫ হাজার ৭৪৭ হেক্টর জমিতে আমবাগান আছে। এর মধ্যে দুই হাজার হেক্টরই সূর্যপুরী আমবাগান। বাস্তবেও তাই।

এ উপজেলায় দুই বিঘার বেশি জায়গাজুড়ে শতবর্ষী একটি সূর্যপুরী জাতের লতানো আমগাছ আছে। গাছটির উচ্চতা আনুমানিক ৮০-৯০ ফুট। মূল গাছের ঘের ৩৫ ফুটের কম নয়। গাছের তিন দিক থেকে ১৯টি মোটা ডালপালা বেরিয়ে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে। দূর থেকে মনে হয়, অনেকগুলো আমগাছ জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। মৌসুমের এ সময় আমের ভারে আরও নুয়ে থাকে গাছটি।

পৈতৃক সূত্রে এ গাছের মালিক নূর ইসলাম ও সাইদুর ইসলাম নামের দুই ভাই। খ্যাতির কারণে এ গাছের আমের কদর একটু বেশি। ব্যতিক্রমী গাছের সুস্বাদু আম পেতে আগ্রহী অনেকেই। অন্যান্য গাছের আম যেখানে বিক্রি হয় কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকায়, ওই গাছের আমের দাম কেজিপ্রতি ১০০ টাকা। এই গাছটি থেকে প্রতিবছর ১২০ থেকে ১৫০ মণ আম পাওয়া যায়। এ বছর মুকুল আসার পরপরই সলেমান আলী নামের এক আম ব্যবসায়ীর কাছে দেড় লাখ টাকায় আগাম বিক্রি করেছেন গাছের মালিক।

কথা হলো সলেমান আলীর সঙ্গে। তিনি একটি প্রবচন মনে করিয়ে দিয়ে বললেন, ‘আমে ধান, তেঁতুলে বান।’ অর্থাৎ যে বছর ধান ভালো হয়, সে বছর আমের ফলনও ভালো হয়। এ বছর এ অঞ্চলে ধান ভালো হয়েছে। আমও ভালো হয়েছে। তিনি বলেন, এ এলাকার আমবাগানগুলো নিরাশ করে না। এক বছর ফলন কম হলে পরের বছর তা পুষিয়ে দেয়। বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি এলাকা আমচাষি আবদুর রহিম সূর্যপুরী আমের বাগান করেছেন। তাঁর বাগানেও থোকায় থোকায় ঝুলছে আম। পাশের বাগানের মালিক হারুন আর রশিদ জানালেন, এলাকায় দিন দিন আমের বাগান বাড়ছে। মৌসুমে আমরা নানা জাতের আম খাই। কিন্তু সূর্যপুরী আম মুখে না তুললে আম খাওয়া যেন অপূর্ণ থেকে যায়। তাই যেখানেই থাকি সূর্যপুরীর স্বাদ নিতে এ সময় এলাকায় চলে আসি।

আতিকুল ইসলাম, বেসরকারি সংস্থার কর্মী আমচাষি মশিউর রহমান বলেন, এলাকায় দুইভাবে আমের বাগান পরিচালিত হয়। অনেক মালিক গাছে মুকুল আসার সময় মৌসুমি ফল ব্যবসায়ীর কাছে তিন থেকে পাঁচ বছরের জন্য বাগান বিক্রি করে দেন। আবার অনেকে নিজেই পরিচর্যার পর আম পরিপক্ব হলে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীর কাছে তা বিক্রি করেন। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় চলে যায় এই আম। গতবার প্রতি মণ আম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এবার দাম আরেকটু বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন আতিকুল ইসলাম।

তিনি প্রথম আলোকে বলেন, মৌসুমে আমরা নানা জাতের আম খাই। কিন্তু সূর্যপুরী আম মুখে না তুললে আম খাওয়া যেন অপূর্ণ থেকে যায়। তাই যেখানেই থাকি সূর্যপুরীর স্বাদ নিতে এ সময় এলাকায় চলে আসি। জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বলেন, সূর্যপুরী একটি জনপ্রিয় জাত। এই আমটি কেবল ঠাকুরগাঁওয়েই ভালো হয়। এ কারণে জেলার ব্র্যান্ডিংও করা হয়েছে সূর্যপুরীকে ঘিরে। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের বাসভবনের নামকরণও করা হয়েছে সূর্যপুরী।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

জুলাই সনদ ভেঙে যাত্রা শুরু করল বিএনপি: পঞ্চগড়ে সারজিস
রংপুর 12 hours আগে

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
রংপুর 2 days আগে

পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত। 
ধর্ম ও ইসলাম 2 days আগে

গাইবান্ধায় সংবাদ প্রতিবাদ ও তীব্র নিন্দা
আইন-বিচার 2 days আগে

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 2 days আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 4 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 4 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক