হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে সড়কের জমিতে অবৈধ স্থাপনা যেন দেখার কেউ নেই

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সড়ক জনপদ বিভাগের জমি দখলে করে প্রতিনিয়ত অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন স্থাপনা। ফলে সময়মত উচ্ছেদ কার্যক্রম পরিচালিত না হওয়ায় জমি দখলমুক্ত করতে অনেকটাই ব্যর্থ হচ্ছে সংশ্লিস্ট কর্তৃপক্ষ। আর এ সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী মহল জমি দখলের পর হাত বদলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন অভিযোগ যেন এখন নিয়মে পরিনত হয়েছে।

খোজ নিয়ে দেখা গেছে, জেলা সদরের বাসস্ট্যান্ড, মুন্সিরহাট, টাংগন ব্রীজ এলাকার জলেশ^রীতলা, ভুল্লীসহ বেশকিছু স্থানে সড়ক জনপদ বিভাগের জমি অবৈধভাবে দখলের পর হাত বদলে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ নানা স্থাপনা। এসব স্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনা বছরের পর বছর দখল করে থাকলেও উচ্ছেদে কার্যত প্রদক্ষেপ নেই সড়ক জনপদ বিভাগ কর্তৃপক্ষের।

শুধু তাই নয় সড়ক জনপদ বিভাগের সুত্র বলছে, জেলা শহরের প্রাণ কেন্দ্র টাংগন ব্রীজ এলাকায় সড়কের পাশে কয়েক বছরে ১শ টি পরিবার অবৈধভাবে দখলকৃত জমিতে ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে। এতে সংকুচিত হয়েছে সড়ক জনপদ বিভাগের সম্পত্তি। আর এমন খবর গণমাধ্যমে প্রকাশ পেলে নজরে আসে সড়ক জনপদ বিভাগ প্রধাণ কার্যালয় কর্র্তৃপক্ষের।

এ অবস্থায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নিতে ২০২০ সাল থেকে কয়েক দফায় চিঠি দেয়া হয় ঠাকুরগাঁও সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে। কিন্তু সড়ক জনপদ বিভাগ কর্তৃপক্ষ অজ্ঞাত কারনে শুধু চিঠি আদান প্রদান করেন ৩ বছর ধরে। আর এ সুযোগে ওই এলাকায় গড়ে উঠছে আরো নতুন স্থাপনা। আর এসব দখলকারিদের মধ্যে অনেকে চালিয়ে যাচ্ছে মাদকের ব্যবসা। শুধু তাই নয় অসামাজিক কার্যকলাপ পরিচালনারও অভিযোগ রয়েছে। অবৈধ দখলদারিত্বের কারনে ওই এলাকার অবস্থিত ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াতে ব্যহতের পাশাপাশি রাস্তার প্রসস্তকরণে বাধাঁগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে সড়কের জমি দখল করে থাকা জয়নাল আবেদীন, সাকিব আহম্মেদ, ফরিদ ও মালেকসহ অনেকে জানান, জমি ফাঁকা করতে অনেক আগে সড়ক বিভাগ থেকে চিঠি দেয়া হয়েছিল। পরে আর কেউ আসেনি। আমরা এভাবেই আছি। সড়ক বিভাগের লোকজন ব্যবস্থা নিলে আমরা বিকল্প পথ দেখবো।

আর এ বিষয়ে সড়ক ঠাকুরগাঁও সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম জানান, সড়কের জমি দখল হচ্ছে সত্যতা স্বীকার করে তিনি বলেন, নিয়মিত উচ্ছেদ অভিযান করা হচ্ছে। তবে টাংগন ব্রীজ এলাকায় অবস্থিত স্থাপনা উচ্ছেদে দাপ্তরিক কাজ চলমান রয়েছে। দ্রæত সময়ের মধ্যেই সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 9 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 16 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 16 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক