admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও শহরের সরকারপাড়ায় নাম ও লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা করার অপরাধে ক্লিনিকের মালিককে চার মাসের জেল ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড এবং একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না খোলার জন্য নির্দেশ দেওয়া হয়, এই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
ঠাকুরগাঁও সদর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান অত্র শহরের সরকার পাড়ায় একটি ছাত্রা ম্যাস ছিল। সেই ম্যাস থাকা ছাত্রদের বের করে দিয়ে ম্যাস ভেঙে বাসার মালিক কোনো প্রকার সরকারী অনুমোদন না নিয়েই লাইসেন্স বিহীন ক্লিনিক হিসেবে বাসা ভাড়া দেন। এই অপরাধে বাসার মালিক কামরুজ্জামান (৫২)-কে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নাম ও লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচালনা করায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ধারায় অপরাধ করায় ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন (৩২)-কে ১৩ ধারায় ৪(চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করে আসামিকে কারাগারে পাঠানোর হয়েছে বলে জানান তিনি। বাসার মালিক কামরুজ্জামান শহরের সরকার পাড়ার জমির উদ্দীনের ছেলে ও ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া গ্রামের হাসিম উদ্দীনের ছেলে বলে জানাজায়।