admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২১ ১১:২১ অপরাহ্ণ
মোছাঃ লামিয়া আক্তার, থানা প্রতিনিধিঃ আজ ২১ নভেম্বর ২০২১ইং রবিবার ঠাকুরগাঁওয়ে রুহিয়া ডিগ্রি কলেজে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ও চতুর্থ বর্ষ এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অএ কলেজের অধ্যক্ষ মোঃ মামুন অর-রশিদ, উপাদক্ষ মোঃ মুজিবুর রহমান, সভাপতি ও সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটি। আরও উপস্থিত ছিলেন সকল বিভাগের শিক্ষক ও শিক্ষীকা।

কলেজের অধ্যক্ষ উনার মূল্যবান বক্তব্য রাখেন। অনার্স প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা ভালোভাবে পড়াশোনা কর তোমরা যেই কলেজে পড় না কেন কখনোই কলেজ নিয়ে ভাববে না। পড়াশোনাই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করবে। অনার্স চতুর্থ বর্ষের বিদায় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন ভালোভাবে পরীক্ষা দিবা কোভিড-১৯ এর সকল নিয়মকানুন মেনে চলবে। জীবনের যে কোন পরীক্ষায় জয়ী হও। উপাদক্ষ, সভাপতি, সাধারণ সম্পাদক, ম্যানেজিং কমিটি ও প্রভাষকগণ তাঁদের মুল্যবান বক্তব্য রাখেন।
অনার্স প্রথম বর্ষের ছাত্র ও ছাত্রী বক্তব্য রাখেন বিদাযের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলে যেতে নাহি দিবো হায়, তবু চলে যেতে হয়। বিদায়ের এক ছাত্র বক্তব্য দেন নবীনদের উদ্দেশ্যে স্যাররা বলেন শিক্ষিত হওয়ার চেয়ে শিক্ষিত মানুষ হওয়াটা খুব দরকার আমি চাই তোমরা সেই শিক্ষিত মানুষ হবে।এরপর নবীনদের বরণ করে নেয় চতুর্থ বর্ষের ছাত্র – ছাত্রীরা এবং নবীনরা তাদের ভারাক্রান্ত মন নিয়ে তাঁদের বিদায় জানায়। অনুষ্ঠানের শেষে কলেজের অধ্যক্ষ মহোদয় কিছু উপদেশ দিয়ে সকলের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।