হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে অর্থ অভাবে মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২১ ৯:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ অর্থের অভাবে বন্ধ রয়েছে। মসজিদটির একতলার ছাদ ঢালাইয়ের পর কাজ বন্ধ হয়ে যায়। অথচ নির্মাণকাজ সমাপ্তির নির্ধারিত সময় পেরিয়ে গেছে।

অর্থের অভাবে কাজ বন্ধের কথা নিশ্চিত করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কন্সট্রাকশন লি. অ্যান্ড পারভেজ কন্সট্রাকশন লিমিটেডের (জেভি) প্রজেক্ট প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম এবং এ কাজের বাস্তবায়নকারী ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাজেদার রহমান। ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের তথ্যমতে, রাণীশংকৈল পৌরশহরের হ্যালিপোর্ড মাঠের প্রায় ৫০ শতক জমিতে মসজিদটি নির্মাণে ১২ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৯৫২ টাকা ব্যয় নির্ধারণ করা হয়। ২০১৯ সালের ৪ নভেম্বর তিনতলা

বিশিষ্ট মডেল মসজিদ ও সাংস্কৃতিক স্থাপনাটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, তৎকালীন রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আফরিদা, ঠাকুরগাঁও জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কাশেম প্রমুখ। উদ্বোধনের পর কাজটি ১৮ মাসের মধ্যে শেষ করার চুক্তি থাকলেও ২৫ মাসে এসে দাঁড়ালেও মসজিদটি নির্মাণের তেমন কোনো অগ্রগতি হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনতলা মসজিদটির শুধু একতলা ছাদের ঢালাই শেষ হয়েছে এ ছাড়া মিনারটি অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে। ছাদের ওপরে পিলারের রডগুলো খোলামেলা অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি জাকারিয়ার হাবীব ডন বলেন, ‘জননেত্রীর এমন উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে, তবে হঠাৎ নির্মাণকাজ বন্ধ কেন, তা নিয়ে মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

আমি আশা রাখছি, শিগগির মসজিদটির কাজ সম্পূর্ণ হবে।’ ঠিকাদার প্রতিষ্ঠানটির প্রকল্প প্রকৌশলী সফিকুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘ফান্ডের অভাবে কাজ বন্ধ রয়েছে। ফান্ড পেলেই আমরা আবারও নির্মাণকাজ শুরু করব।’ ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাজেদার রহমান বলেন, ‘আপনারা জানেন, এই কাজগুলো প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে হচ্ছে। ইতিমধ্যে ৫০টি মসজিদের কাজ সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ১০০টি হবে। তৃতীয় ধাপে আরও হবে, সে ধাপে রাণীশংকৈল উপজেলার মসজিদটির অনুকূলে ফান্ড পাওয়া যেতে পারে। ফান্ড পেলেই আমরা কাজ শুরু করব।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
রংপুর 23 hours আগে

পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত। 
ধর্ম ও ইসলাম 23 hours আগে

গাইবান্ধায় সংবাদ প্রতিবাদ ও তীব্র নিন্দা
আইন-বিচার 23 hours আগে

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 2 days আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 3 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 3 days আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক