হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে তৈরির আগেই উদ্বোধন আশ্রয়ণ প্রকল্পের ঘর

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ: মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের মতো প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ২১০টি ঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৯ আগষ্ট বুধবার সকালে রানীশংকৈল উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এদিকে আশ্রয়ণ প্রকল্পের ঘরের কাজ সম্পন্ন না করেই তড়িঘড়ি করে উদ্বোধন ও হস্তান্তরের আয়োজন করে রানীশংকৈল উপজেলা প্রশাসন। ২১০টি ঘর হস্তান্তরের কথা থাকলেও বাস্তবে বেশিরভাগ ঘর হস্তান্তর করা হয়নি। এমনকি জায়গাজমির কোনো কাগজপত্রও হস্তান্তর করা হয়নি উপকারভোগীদের মধ্যে। এখনো ঘরের কাজ চলমান রয়েছে। অধিকাংশ ঘর নির্মাণের কাজও চলমান রয়েছে। রানীশংকৈল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে ২১০টি ঘর নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এরই ধারাবাহিকতায় ৯ আগস্ট বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় রাণীশংকৈল উপজেলার আশ্রয়ন প্রকল্পের ২১০টি ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সে হিসাবে সারাদেশেই ৯ আগষ্ট বুধবার আশ্রয়ণ প্রকল্পের জমির দলিল ও বিদ্যুৎ লাইনসহ ঘরের চাবি সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়ার কথা। অথচ রাণীশংকৈল উপজেলায় ঘর উদ্বোধন হলেও জায়গাজমির কোনো কাগজপত্রও হস্তান্তর করা হয়নি বেশিরভাগ উপকারভোগীদের মধ্যে। ৯ আগষ্ট বুধবার ঘর পাওয়ার আশায় ঘর হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠানে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ঘর দেওয়ার কথা বলে অনুষ্ঠানে আনা হয়েছে। কিন্তু আমাদের বলা হয়েছে পরবর্তী সময়ে ঘরের বিষয়ে জানানো হবে।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, মীরডাঙ্গী বাজার সংলগ্ন মহেষপুর গ্রামে মোট ৩৪টি বাড়ীর ঘর বসেছে। এ বাড়ীর ঘরগুলোর ১৭টি বাড়ীর ঘর নির্মাণ সম্পূর্ণ হয়েছে তবে বিদ্যুৎ সংযোগ স্থাপন হয়নি। অপরদিকে অবশিষ্ট ১৭টি বাড়ীর ঘরের মধ্যে ৪টি বাড়ীর ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। এদিন সরেজমিনে দেখা যায়, ঐ ৪টি বাড়ীর ঘরের মেঝেতে খোয়ার ঢালাই ও আস্তরের (প্লাষ্টার) কাজ চলছে।

একইভাবে নেকমরদ এলাকার চামারদিঘী এলাকায় মোট ২৬টি ঘরের মধ্যে ৫টি ঘরের বিভিন্ন কাজ চলতে দেখা যায়। এছাড়াও ঐ বাড়ীগুলোর এখনো অনেক বাড়ীর রং করা হয়নি। বিদ্যুৎ স্থাপন হয়নি এমনকি সুবিধাভোগীরা এখনো ঘরও বুঝে পায়নি।

অপরদিকে নন্দুয়ার ইউনিয়নের মুনিষগাঁও গ্রামের ৬৭টি বাড়ীর রংয়ের কাজ চলমান রয়েছে। তাদের মধ্যে বনগাঁও এলাকার ভূমিহীন রাজিব আলী নামে একজন বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে ডেকেছিল। শুনেছি আজ প্রধানমন্ত্রী ঘর উদ্বোধন করে আমাদের হাতে বাড়ীর চাবি তুলে দেওয়া হবে, কিন্তু অনুষ্ঠান শেষে তা করা হয়নি।

খালি হাতেই ফিরেছি। একইভাবে মীরডাঙ্গী মহেষপুর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী আব্দুল হালিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর উদ্বোধন করলেও। আমরা এখানকার বাসিন্দারা এখনো ঘর বুঝে পায়নি। উল্টো এখনো বাড়ীর নির্মাণ কাজ চলমনা রয়েছে।
এ প্রসঙ্গে রানীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি মুঠোফোনে বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেও অনেক বাড়ী এখনো প্রস্তুত হয়নি। তবে খুব শিগগির ঘর প্রস্তুত করে সুবিধাভোগীদের বুঝিয়ে দেওয়া হবে। রাণীশংকৈল সাব-রেজিষ্টার শফি আকরামুজ্জামান বলেন, গত চার দিনে আশ্রয়ণ প্রকল্পের মোট ১৬৩ বাড়ীর জমির দলিল সম্পাদন করা হযেছে। রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নেজামুল ইসলাম বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাড়ীগুলোতে বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য ৯ আগষ্ট বুধবার ১৪৫ টি বাড়ীর তালিকা অফিস মেইলে দিয়েছে উপজেলা প্রশাসন।

এগুলোর কাজ খুব শিগগির শুরু করা হবে। জানতে চাইলে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান মুঠোফোনে বলেন, এক সপ্তাহের মধ্যে বাড়ীগুলো সুবিধাভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হবে।

মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 13 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 19 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 20 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক