admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০১৯ ৫:১৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁ জেলা যুবদল। শুক্রবার ২০ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্রে চৌরাস্তায় এই কর্মসূচি পালন করে জেলা যুবদল। ঠাকুরগাঁও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র, স্থায়ী কমিটির সদস্যা মির্জা ফয়সল আমিন,জেলা বিএনপির সহ-সভাপতি, ওবাইদুল্লা মাসুদ,সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ,দপ্তর সম্পাদক মামুনুর রশীদ (মামুন) থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুবদলের সভাপতি জেলা থানা ও পৌর যুবদলের নেতাকর্মীরা মানববন্ধনে বক্তব রাখেন। বক্তারা বলেন ১-১১ সরকারের সময় খালেদা জিয়ার নামে একটি মিথ্যা মামলা হয়। আর সেই শেখ হাসিনার নামে ২১ টি মামলা-শেখ হাসিনার নামে এখন একটি মামলা নেই ।আর খালেদা জিয়ার সেই মামলায় কারাগারে যে এতিমের টাকা মেরে খাওয়ার মামলায় খালেদা জিয়া কারাগারে সেই ২ কোটি টাকা ব্যাংকে সুদে-আসলে হয়েছে ৬ কোটি টাকা। এ সময় বক্তারা আরো বলেন হাত দিয়ে যেমন সূর্যকে ঢেকে পৃথিবীকে অন্ধকার করা যায় না তেমনি জোর করে খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা যাবে না। এ সময় বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন খালেদা জিয়া আজ কারাগারে গুরুতর অসুস্থ, তাই তার নিঃশর্ত মুক্তি না দিলে সারাদেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আর সেই কর্মসুচি শুরু হবে জাতীয়াতাবাদী দলের মহাসচিবের নিজ জেলা থেকে।