হোম
তথ্য ও প্রযুক্তি

ঠাকুরগাঁওয়ে ভাষা সৈনিক রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো পেল না মরহুম দবিরুল ইসলাম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের ভাষা সৈনিক রাষ্ট্রীয় স্বীকৃতি পেল না মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলাম সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে নিজেই লিখে গেছেন। কিন্তু তার পরেও ভাষা আন্দোলনের ৭০ বছর পেড়িয়ে গেলেও রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় স্বামীকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য সরকারকের কাছে আবেদন জানিয়েনেছেন মরহুম দবিরুলের স্ত্রী আবেদা খাতুন ওরফে হেনা (৮৫)সহ তার পরিবার। ১৯৫২ এর ভাষা আন্দোলনের এক সাহসী নাম দবিরুল ইসলাম। ৫২’র ভাষা আন্দোলনে যার ছিল সক্রিয় অংশগ্রহণ। বাংলাদেশের স্বাধীনতার সূচনা পর্বে যে ক’জন সাহসী সূর্য সন্তান তৎকালীন পাকিস্তান সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিল দবিরুল ইসলাম ছিলেন সেই সাহসী ও স্বপ্ন সারথিদের অন্যতম একজন।
ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে ঘুমিয়ে আছেন এই ভাষা সৈনিক। একটি সময় যার ভূমিকা ছিলো অনেক তিনি শুধুই ইতিহাস। জাতি ভুলতে বসেছে তার অবদানের কথা। নতুন প্রজন্মের অনেকে তার সম্পর্কে এখনো কিছুই জানেন না। তবে বঙ্গবন্ধুর নির্দেশে ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ি সাধারণ পাঠাগার চত্বরে তার একটি স্মৃতিস্তম্ভ করা হয়েছিল। সেটি কিছুদিন আগে সংস্কার করলেও এখন অযত্নে ও অবহেলায় পড়ে আছে। তার স্মৃতিসৌধের আশেপাশে জমে আছে ময়লার স্তুপ। রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবে ইতিহাসের স্মৃতি থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছেন ভাষা সৈনিক দবিরুল ইসলাম। ভাষা সংগ্রামে নেতৃত্বদানকারী ত্যাগী এই সৈনিকের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্বীকৃতির পাশাপাশি পাঠ্য বইয়ে তার জীবন-দর্শন অন্তর্ভূক্ত করার দাবি তার পরিবার ও এলাকাবাসীর। ভাষা সৈনিক দবিরুল ইসলামের ইতিহাস-“রাষ্ট্রভাষা বাংলা চাই” আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের নায্য আন্দোলন, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন, যুক্তফ্রন্ট সরকার গঠন এসবের পিছনে অসামান্য অবদান রেখেছেন তিনি।
যাদের নেতৃত্বে ভাষা আন্দোলন সেদিন বেগবান হয়েছিল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি(১৯৪৯-১৯৫৩)ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আইন বিভাগের ছাত্র, সাবেক এমএলএ, পার্লামেন্টারি সেক্রেটারি (যুক্তফ্রন্ট) ও ভাষা সৈনিক মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলাম তাদেরই একজন। ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে আইয়ুব সরকারের নির্যাতনের শিকার হন তিনি। পাকিস্তানি হানাদার বাহিনী ৫২’র ভাষা আন্দোলনের সময় বর্তমান ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দিনাজপুর জেলা কারাগারে নিয়ে তার ওপর নির্মম নির্যাতন চালায়। জেল থেকে বেরিয়ে ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হন তিনি। কিন্তু কারাগারে নির্যাতনের কারণে তার স্বাস্থ্য চরমভাবে নষ্ট হয়। যার ফলে তিনি হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীকালে ১৯৬১ সালের ১৩ জানুয়ারিতে তিনি মৃত্যুবরণ করেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, একসাথে রাজনীতি করতেন এবং একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনবিভাগে পড়াশোনা করার সময় ছাত্র রাজনীতি করার জন্য বহিষ্কৃত হোন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে এই দবিরুল ইসলাম সম্পর্কে ৮৮, ১১০, ১১৩-১৪ ও ১২৬ পৃষ্ঠায় অনেক কিছুই লিখেছেন। মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (হেনা) দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ও কান্নাজড়িত কণ্ঠে বলেন, বঙ্গবন্ধুর সাথে আমার স্বামীর অসম্ভব ভালো সম্পর্ক ছিল। আমি তা নিজেই দেখেছি। বিয়ের ১০ বছরের মাথায় স্বামীকে হাড়িয়ে কোলের শিশুদের নিয়ে কিযে করুন ও নিদারুন দিন পার করেছি! এতো আন্দোলন সংগ্রাম করেও এখনো ভাষা সৈনিক হিসেবে কোন রাষ্ট্রীয় স্বীকৃতি পেল না। মরার আগে যদি তার স্বীকৃতি দেখে যেতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম। মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলামের ছোট ছেলে দবিরুল ইসলাম-আহসান উল্লাহ(ফিলিপ) জানান,আমার বাবাকে বঙ্গবন্ধু কতটা ভালোবাসতেন তা তিনি তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে লিখে গেছেন।
আমার বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী, রাজনৈতিক কর্মী, সহপাঠি হয়েও এখনো পর্যন্ত কোন রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন না। তাই সরকারের কাছে আমার মা ও আমাদের পরিবারের সকলের দাবি আমরা যেন আমার বাবার রাষ্ট্রীয় স্বীকৃতি দেখে যেতে পারি। ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু বলেন, ঠাকুরগাঁও জেলায় এসে বঙ্গবন্ধু নিজেই মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলাম কথা বলেছেন, যে তিনি ভাষা সৈনিক ও ছাত্রলীগের প্রথম সভাপতি ছিলেন। ঐ দিন বঙ্গবন্ধু বলেছিলেন, উনি আমার বন্ধু মানুষ, উনি যদি বেঁচে থাকতেন তাহলে আমার মতোই বড় নেতা হতেন। আমি ঘুরে দেখলাম কোথাও তার কোন স্মৃতিস্তম্ভ নেই। আমি নির্দেশ দিলাম ২৪ ঘন্টার মধ্যে দবিরুল ইসলামে স্মৃতিস্থম্ভ আমি দেখতে চাই। তার নির্দেশেই তখন পাবলিক ক্লাব মাঠে ছোট একটি স্মৃতিস্থম্ভ করা হয় দবিরুল ইসলামের। সম্প্রতি যেটাকে সংস্কার করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ভাষা সৈনিক দবিরুল ইসলামের প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবছরে শ্রদ্ধা নিবেদন করা হয়। তার একটি স্মৃতিস্তম্ভ আছে সেখানে আমরা পুষ্পস্তবক অর্পন করি। এটি যেন প্রতিবছর করা হয় সেই ধারা আমরা অব্যাহত রাখবো। এছাড়া তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি, পাঠ্যপুস্তকে নাম লিপিবদ্ধকরণ ও পাঠাগার স্থাপনের বিষয়ে কোন মতামত প্রকাশ করেননি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 8 hours আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 3 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 3 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 3 days আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 3 days আগে

পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ফসল।
দুর্ঘটনা 4 days আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ১১ দিন বন্ধ।
অর্থনীতি 4 days আগে

৫০ জন কৃষক পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত।
অর্থনীতি 5 days আগে

তেঁতুলিয়ায় ইউএনও-চেয়ারম্যান দ্বন্ধ তুঙ্গে ঘুষের অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। 
আইন-বিচার 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক