admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২২ ৭:৫৩ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈবার্ষিক কাউন্সিল ১৬ জানুয়ারী রবিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সে সাথে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো. যোবায়ের হোসেন সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে।
স্কাউটসের ত্রৈবার্ষিক কাউন্সিল এর কালমেঘ আর. আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহিল বাকী সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদে যারা রয়েছেন, সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান (উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা), মোঃ আজমল আজাদ (উপজেলা শিক্ষা অফিসার), মোঃ জিল্লুর রহমান (প্রধান শিক্ষক লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়), মোঃ রফিকুল ইসলাম (প্রধান শিক্ষক কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ নুর ইসলাম প্রধান শিক্ষক (খোচাবাড়ী (২) উচ্চ বিদ্যালয়), উপজেলা কমিশনার ১ সুপারিশকৃত মোঃ জাহাঙ্গীর আলম প্রধান শিক্ষক ভারঃ (বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), কোষাধ্যক্ষ-১ জন নির্বাচিত , মোঃ মাসুদ রানা মাসুম (সহকারী শিক্ষক ধনতলা উচ্চ বিদ্যালয়), যুগ্ম-সম্পাদক-১ জন নির্বাচিত প্রাথমিক শাখা হাবিব ফয়সাল (সহকারী শিক্ষক রায়মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়), গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি ৪ জন।
নির্বাচিত ২জন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগণের মধ্য থেকে ও ২ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মধ্য থেকে মোঃ বাবুল হোসেন (প্রধান শিক্ষক হলদিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়), ড. টি.এম. মাহবুবর রহমান (প্রধান শিক্ষক বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়), মোঃ জাহাঙ্গীর আলম (প্রধান শিক্ষক মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ আনোয়ার হোসেন (প্রধান শিক্ষক বেলসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), অডিটর-৩ জন মনোনিত ৩ বছরের আয়-ব্যয়ের অভ্যন্তরীন অডিট সম্পাদনের জন্য মোঃ মেসবাহুল ইসলাম (প্রধান শিক্ষক রত্নাই বালিকা উচ্চ বিদ্যালয়), মোছঃ মুন্নিহার বেগম (প্রধান শিক্ষক মধ্যচাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ সামিউল ইসলাম প্রধান শিক্ষক (ইউলিয়াটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়)। বাংলাদেশ স্কাউটসের ত্রৈবার্ষিক কাউন্সিল সভায় স্কাউটসের প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।