admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২১ ১১:১২ পূর্বাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখঃ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় প্রত্যাহারের শেষ দিনে বৃহস্পতিবার (১১ নভেম্বর) বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নে মোট বৈধ ৩৬ চেয়ারম্যান প্রার্থীর ৬ জন প্রার্থী তাদের মনোনয় প্রত্যাহার করেছেন। তারা হলেন–, দুওসুও ইউনিয়নের মোঃ মজিবর রহমান, মোঃ শফিউল আলম, মোঃ আকতার হোসেন, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ সহিদুল্লাহ ও আমজানখোর ইউনিয়নের মোঃ এম এ সাদেক।
এ ছাড়াও ইউপি সদস্য পদে বৈধ ২৬৪ জন প্রার্থীর মধ্যে ২২ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন । ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
অন্যদিকে ৮৫ জন সংরক্ষিত বৈধ নারী প্রার্থীর মধ্যে ৬ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন । ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। । বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। এ ছাড়া সূত্রে আরও জানা যায়, চেয়ারম্যান পদে পাড়িয়া ইউনিয়নে ২জন, চাড়োল ইউনিয়নে ৫ জন, ধনতলা ইউনিয়নে ৩ জন, বড়পলাশবাড়ী ইউনিয়নে ৩ জন, দুওসুও ইউনিয়নে ৬ জন, আমজানখোর ইউনিয়নে ৩ জন ও বড়বাড়ী ইউনিয়নে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন।
উল্লেখ্য, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ১০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৫৬ জন। বালিয়াডাঙ্গী উপজেলার ৮টির সবকটি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।