admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে উজির উদ্দীন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার সময় উপজেলার ভরনিয়া সালফারাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক উজির উদ্দীন উপজেলার ভরনিয়া গ্রামের মোঃ বাদশাহ মিয়ার ছেলে।
ধর্মগড় ইউনিয়নে স্থানীয়রা ও এলাকাবাসী জানান যে, সোমবার দুপুরে বাড়ির পাশের জমিতে গরুর ঘাস কাটার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।