হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৩৩ বছর সড়ক ছাড়া একা দাঁড়িয়ে সেতুটি, দুর্ভোগে ১২ গ্রামের মানুষ!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ সংযোগ সড়ক না থাকায় ৩৩ বছর ধরে একা দাঁড়িয়ে আছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার আমসারা খালের ওপর একটি সেতু। ১৯৮৭-৮৮ সালের বন্যায় সেতুটির দুই পাড়ের সংযোগ সড়কই ভেঙে যায়। এরপর থেকে সড়কবিচ্ছিন্ন সেতুটি একা দাঁড়িয়ে আছে। বর্ষা ও শুকনো মৌসুমে ১২টি গ্রামের মানুষ চরম ভোগান্তি নিয়েই ৩৩ বছর ধরে এই স্থান দিয়ে চলাচল করছেন। স্থানীয় খাড়িপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক জানান, এই স্থান দিয়ে চলাচল করতে বর্ষায় নৌকা অথবা বুক কোমর পানি পাড়ি দিতে হয়। আর শুকনো মৌসুমেও খাল পাড়ি দিতে নৌকা লাগে। অথবা পাশেই কোনো বাঁশের সাঁকো দিয়ে খাল পার হতে হয়। সড়ক মেরামতের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন। কিন্তু পাওয়া গেছে শুধুই আশ্বাস।

সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় খালের পূর্ব পাড়ের গ্রামের সঙ্গে পশ্চিম পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন পার হলেও সড়ক আর মেরামত করা হয়নি। খালের মাঝখানে দীর্ঘ ৩৩ বছর ধরে একা দাঁড়িয়ে সেতুটি। এতে ১২টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়লেও নজর নেই কারো। এলাকাবাসীরা জানান, ১৯৮৭-৮৮ সালের বন্যায় সেতুর দুই পাশের সড়কের মাটি খালে বিলীন হয়ে গেছে। তারপরে সড়ক আর মেরামত করা হয়নি। ফলে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন ১২ গ্রামের কয়েক হাজার মানুষ। সেতুটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খালের পূর্ব পাড়ের কয়েকটি গ্রামের সাথে জাবরহাট ইউনিয়ন পরিষদের পশ্চিম দিক এবং বোচাগঞ্জ উপজেলার সঙ্গে যাতায়াতে মানুষ ভোগান্তিতে পড়ে। ঐ এলাকার ফাইদুল ইসলাম, আবু তারেক বাঁধন, বাদল হোসেনসহ অনেকেই জানান, সড়ক না থাকায় ছেলে মেয়েদের বর্ষাকালে অনেক পথ ঘুরে স্কুলে যেতে হয়। সেতুটি মেরামতের জন্য বিভিন্ন দফতরে যোগাযোগ করেও কাজ হয়নি। জনপ্রতিনিধিরা ভোটের সময় সংস্কারের আশ্বাস দিলেও পরে খোঁজ নেন না।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, আগের যে প্রকৌশলী ছিলেন শুনেছি তিনি সেতুটির অবস্থা দেখে এসেছেন। আমি পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করব। পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন দেরিতে হলেও সড়কটি মেরামত করা হবে। বিষয়টি আমি ঠাকুরগাঁও-৩ আসনের স্হানীয় এমপিকে অবহিত করে দ্রুত কাজ শুরু করার আবেদন জানাবো। ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মণ মুঠোফোনে জানান, পরিত্যক্ত ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। ব্রিজটির পরে সে নদীতে আরও একটি বড় ব্রিজ নির্মাণ করতে হবে। সেটা করা না হলে এই ব্রিজটি মানুষের কোন উপকারে আসবে না। ব্রিজটির অনেকাংশ নষ্ট হয়ে গেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
রংপুর 4 hours আগে

পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত। 
ধর্ম ও ইসলাম 4 hours আগে

গাইবান্ধায় সংবাদ প্রতিবাদ ও তীব্র নিন্দা
আইন-বিচার 4 hours আগে

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 21 hours আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 3 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 3 days আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক