হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সাংবাদিক সহ ৩ জনের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে সভা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ পীরগঞ্জে সংবাদ সম্মেলনের খবর প্রকাশের সাড়ে তিন মাস পর স্থানীয় দৈনিক লোকায়ন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সাকের উল্লাহ সহ ঠাকুরগাও জেলার পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল ও সাবেক পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খানের বিরুদ্ধে আদালতে মিথ্যা মানহানির মামলা দায়ের করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনু্িঠত হয় ।

শুক্রবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীন সাংবাদিক মেহের এলাহীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক কমরেড নুরুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, ফজলুল কবির, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বুলবুল আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল ও বিষ্ণুপদ রায়, সদস্য সাজেদুর রহমান, মনসুর আহাম্মেদ প্রমূখ। এ সময় বক্তারা বলেন, সংবাদ সম্মেলনের খবর প্রকাশ করায় মানহানির মিথ্যা মামলা হয়া একটি নজির বিহীন ঘটনা। এটা কোন ভাবেই কাম্য নয়। এর মাধ্যমে বাক স্বাধীনতা ও স্বাধীন গনমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমরা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা সাংবাদিক সমাজ বৃহত্তর অন্দোলন কর্মসুচী ঘোষনা করতে বাধ্য হব। উল্লেখ্য, পীরগঞ্জে স্বাধীনতা বিরোধী পিতা-কন্যাকে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা বানানোর প্রতিবাদে ৩১ জুলাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ১ আগষ্ট দৈনিক লোকায়ন সহ বিভিন্ন স্থানীয় আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকায় ফলাও ভাবে সংবাদ সম্মেলনের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় সংবাদ প্রকাশের সাড়ে তিন মাস পর ১৭ নভেম্বর ঠাকুরগাও আমলী আদালতে দুই সাংবাদিক সহ এক মুক্তিযোদ্ধার কমান্ডারে বিরুদ্ধে স্থানীয় মুক্তিযোদ্ধা খয়রাত আলী একটি মানহানির মামলা দায়ের করেছেন । আদালত পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এদিকে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সাপ্তাহিক প্রান্তকথার সম্পাদক ও প্রকাশক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, সাবেক পৌর মেয়র গোলাম হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সাংস্কৃতিক সংগঠন পাঠচক্রের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি দবিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গোলাম রব্বানী, উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, পীরগঞ্জ উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, সাবেক ছাত্র নেতা জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপি,র সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, বিশিষ্ট নাট্যকার গৌতম দাস বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক নুর নবী চঞ্চল সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 11 hours আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 21 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 4 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 5 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক