হোম
অর্থনীতি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন সুজাত আলী নামের এক কৃষক। তার ক্ষেতের সারি সারি বেডের ওপর এখন শোভা পাচ্ছে চোখ জুড়ানো লাল টসটসে স্ট্রবেরি। এরই মধ্যে স্ট্রবেরি তোলা শুরু হয়েছে এবং তা চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এতে এক দিকে যেমন লাভবান হচ্ছেন তিনি অন্যদিকে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে সেখানে। কৃষি বিভাগ বলছেন, ফসলটি সম্প্রসারনে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
পীরগঞ্জ উপজেলার ৯নং- সেনগাঁও ইউনিয়নের বেলদহি গ্রামের কৃষক সুজাত আলী। চলতি বছরের নভেম্বরের দিকে জয়পুরহাট থেকে ১৮ হাজার টাকার স্ট্রবেরির চারা ক্রয় করে নিয়ে আসেন। পরবর্তীতে নিজের ২ একর ৫৫ শতক জমিতে রোপন করেন সেই চারা। বর্তমানে তার ক্ষেতে স্ট্রবেরির গাছ রয়েছে প্রায় ৩৫ হাজার। সব গাছেই প্রচুর ফল এসেছে। ফল পাকতে শুরু করেছে। পাকা ফল তুলে বিক্রি করাও শুরু করেছেন তিনি। প্রতিদিনই পাকা স্ট্রবেরি ক্ষেত থেকে তুলছেন তিনি। ক্ষেতেই পাকা স্ট্রবেরি ৮’শ থেকে ১২শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। এ ফসল আবাদ করতে এখন পর্যন্ত তার খরচ হয়েছে ১২ লাখ টাকার মতো। এরই মধ্যে ৭ লাখ টাকার ফল বিক্রি করেছেন তিনি। ক্ষেত থেকে আরো কমপক্ষে এক মাস লাগাতারভাবে পাকা স্ট্রবেরি তুলতে পারবেন বলে জানান, ঐ কৃষক। এতে সব মিলিয়ে ৪৫ থেকে ৫০ লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করতে পারবেন বলে আশা তার। সুজাত আলী জানান, তার ক্ষেত থেকে স্ট্রবেরি তোলা, বাছাই ও প্যাকেট করা সহ পরিচর্যার কাজে ১২ জন নারী-পুরুষ কাজ করছেন।
এখানে কিছুটা হলেরও তাদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এদিকে ব্যতিক্রমি এ ফসল আবাদ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলে ঐ কৃষক। বিভিন্ন এলাকা থেকে খেত দেখতে আসছেন অনেকে। দিনাজপুর থেকে আসা মকলেসুর নামে এক ব্যক্তি জানান, স্ট্রবেরি খেত দেখে তিনি অভিভুত। আগামী তিনিও স্ট্রবেরি চাষ করবেন বলে জানান। বথপালিগাও গ্রামের ফাইদুল জানান, স্ট্রবেরি আবাদ করে এত লাভ হয় তা আগে জানা ছিল না। আগামী বছর তিনিও পরীক্ষামুলক ভাবে কিছু জমিতে স্ট্রবেরি চাষ করবেন। পীরগঞ্জ  উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অত্যন্ত লাভজনক ও সম্ভাবনাময় এ ফসল আবাদে কৃষদের উদ্বুদ্ধ করার পাশাপাশি পরামর্শ দিচ্ছেন তারা। এ বছর উপজেলার আড়াই একর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। আগামীতে আরো বেশি পরিমাণ জমিতে যেন স্ট্রবেরি চাষ হয় এজন্য কাজ করছেন তারা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 9 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক