হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে দীর্ঘ ২১ বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে ৩ আগস্ট রেশম কারখানা উদ্বোধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার দীর্ঘ ২১ বছর ধরে বন্ধ থাকা অন্যতম মাঝারী শিল্প প্রতিষ্ঠান রেশম কারাখানা অবশেষে চালু হতে চলেছে। ইতিমধ্যে কারখানাটি চালুর উদ্দেশ্যে কারিগরি যাবতীয় কাজ সমাপ্তির পথে। কারখানার মেশিনগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করে চলাচলের উপযোগী করে তোলা হয়েছে।

আর কয়েকদিনের মধ্যেই প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে সেখানে। কারখানার মেশিনগুলো থেকে কাপড় বোনার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের গোবিন্দনগরস্থ ঠাকুরগাঁও রেশম কারাখানায় গিয়ে দেখা যায়, পুরাতন-নতুন শ্রমিকের কর্মচাঞ্চলে প্রাণ ফিরে এসেছে কারখানায়। শ্রমিকেরা মেশিনগুলো পরিস্কার করে সুতা লাগিয়ে কাপড় বোনার কাজ শুরু করেছেন। জানা যায়, এক সময় ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী রেশম কারখানায় উৎপাদিত হতো মসৃণ সিল্ক কাপড়। এর মধ্যে ২০টি পাওয়ার লুম, ২০টি তাঁত রয়েছে। এছাড়াও পাওয়ার লুম ও হ্যান্ড লুমগুলিও সচল করা হয়েছে। রেশম কারখানা বন্ধ হওয়ার পর প্রায় ৫ হাজার রেশম চাষী বেকার হয়ে পড়েছিলেন। তার মধ্যেও প্রায় ২ থেকে ৩ হাজার চাষী রেশম চাষ ধরে রেখেছিলেন।

কিন্তু তুঁতগাছের অভাবে তারা গুটিপোকা পালন করতে পারছিলেন না। তাই কারখানাটি চালু হলে রেশম চাষের সঙ্গে যুক্ত ৫ হাজার বা তার অধিক চাষীর আবারও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। চাষীদের গুটি পোকা পালনের মাধ্যমে তাদের সুতা দিয়ে ঠাকুরগাঁও রেশম কারখানায় উৎপাদিত মসৃণ সিল্ক কাপড় আবারও দেশ ও দেশের বাহিরে রপ্তানীর আশা থেকে ৫ বছরের জন্য লীজ নিয়েছেন ঠাকুরগাঁও জেলার সুপ্রিয় গ্রুপ। ইতিপূর্বে গত ২০১৯ সালে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিরুজ্জামানের নেতৃত্বে ঠাকুরগাঁও জেলার রেশম কারখানা চালুর বিষয়ে ১১ সদস্যের একটি টিম গঠন করা হয়। ১২ জুলাই কারখানাটি পরিদর্শন করেন কমিটির সদস্যরা। কারখানাটি চালুর বিষয়ে মন্ত্রণালয়ের গঠন করা কমিটির প্রতিবেদনের মাধ্যমে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে যে কোনো সময় কারখানাটি চালু হবে বলে জানা যায়। পরপরই ২০২০ সালের ১৩ অক্টোবার কারখানায় সরেজমিনে পরিদর্শন করেন

বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক মু: আব্দুল হাকিম। ঐ সময় তিনি জানিয়েছিলেন চালুর জন্য ৯ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। এই কমিটি পরীা-নিরীা করে একটা স্টিমেট তৈরী করে। সেই স্টিমেটের ভিত্তিতেই সুপ্রিয় গ্রুপকে ৫ বছরের জন্য কারাখানাটি লীজ প্রদান করা হয়। কারখানায় জি.এম হিসেবে নিযুক্ত হয়েছেন মো: বেলায়েত হোসেন। তিনি বলেন, কারখানাটি সুপ্রিয় গ্রুপ ৫ বছরের জন্য লীজ নিয়েছে। ইতিমধ্যে সকল কারিগরি কাজ শেষ করে মেশিনগুলো চালু করা হয়েছে। কারখানা বন্ধের আগে যে সকল শ্রমিকগণ এখানে কর্মরত ছিলেন তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, যারা এখনও বেচে রয়েছেন এবং কাজ করার ক্ষমতাসম্পন্ন তাদের এখানে পুনরায় কাজে নিযুক্ত করা হচ্ছে। কারখানা চালুর খবরে পূর্বের ৫ হাজার চাষীর পাশাপাশি তা বেড়ে প্রায় ৬ থেকে সাড়ে ৬ হাজার চাষী নতুন উদ্যোমে রেশম চাষ শুরু করেছেন। সব কিছু ঠিক থাকলে আর কয়েকদিনের মধ্যে পুরোদমে কারখানা চালু হলে উদ্বোধন হবে। অনেকে জানাচ্ছি যে, আগামী ৩ আগস্ট ঠাকুরগাঁও রেশম কারখানাটি আনুষ্ঠাকিভাবে উদ্বোধন হতে যাচ্ছে। চালুর ব্যাপারে ইতিমধ্যে যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হয়েছে। কারখানা বন্ধের পর যে সকল শ্রমিকগণ কর্মক্ষম হয়ে পরেছিলেন, পুরাতন ৮ জন সহ মোট ২৫-৩০ জন শ্রমিক নিযুক্ত করা হয়েছে। মেশিনগুলো আবারও সচল করা হয়েছে, এছাড়াও ২/১ টিতে সামান্য সমস্যা থাকলেও সেগুলো সচলের জন্য কাজ করা হচ্ছে।

প্রয়োজনে আরও নতুন নতুন মেশিন ক্রয় করা হবে। কারখানাটি ভালভাবে চালু রাখার জন্য রেশম চাষীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান বলেন, ঠাকুরগাঁও জেলার রেশমের পূর্বে থেকেই একটি ঐতিহ্য রয়েছে। কারখানাটি চালুর ফলে এখানে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ঠাকুরগাঁও জেলা খুবই উন্নত ও ভাল মানের রেশম উৎপাদন করা হয়। দেশ ও দেশের বাহিরে ঠাকুরগাঁও জেলার উৎপাদিত রেশমের বেশ চাহিদা রয়ে গেছে। সেই চাহিদা মেটানোর ক্ষেত্রে ঠাকুরগাঁও রোশম কারখানা একটি গুরুত্বপুর্ন ভূমিকা পালন করবে। উল্লেখ্য যে, ১৯৭৭-৭৮ সালে বেসরকারি সংস্থা আরডিআরএস ঠাকুরগাঁও জেলার এই রেশম কারখানাটি স্থাপন করে।

১৯৯৫ সালে রেশম কারখানাটি আধুনিকীকরণের কাজ শুরু হয়ে শেষ হয় ১৯৯৮ সালের ডিসেম্বরে। লোকসানের অজুহাতে ২০০২ সালের ৩০ নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। জমি, যন্ত্রপাতি ও কাচামাল সবই রয়েছে কারখানটিতে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 13 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 19 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 20 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক