admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪১ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার তেঁতুল তলা ২৪ টিউবওয়েল নামক স্থানে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা জগনাথপুর ইউনিয়নের ২৪ টিবল (তেতুল তলা) নামক স্থানে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে হত্যা করে ঐ লোকটিকে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে ধারণা স্থানীয়দের। এখন পর্যন্ত ঐ লোকের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় মামলা রুজু চলছে ।